কবিতা

নতুন আঙ্গিকে কবি মৌসুমীর নতুন কবিতা

  • 5:13 am - September 12, 2022

বিরাগী মন
মৌসুমী খাতুন

আমার সৌন্দর্য্যের মায়ায় পরোনা
আমি বিষাক্ত হেমলক( ধুতুরা),
যার প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে বিষ সঞ্চালিত হয়
তাই আমার থেকে দূরে থাকাই শ্রেয়।
আমার মিষ্টি সুবাসে মুগ্ধতা খুঁজো না
আমার লাল ,গোলাপী, সাদা ঠোঁটের
ভাঁজে ভাঁজে মধুর স্বাদ নেই।
আমার শিরা উপশিরায় অলিয়েন্ডারের সম বিষ,
শরীরে স্পর্শ করলে জ্বালা যন্ত্রণা ছাড়া কিছু পাবে না।
আমাকে সুধা ভেবে পান করতে চাইলে মৃত্যু অনিবার্য,
তাই আমার থেকে দূরে থাকো অনেক দূরে।
বসন্ত প্রেমে বিভোর হয়ে আমাকে ফুলদানিতে
সাজিয়ে রাখার কথা ভেবো না,
কারণ আমি ফুলদানিতে রাখা জলকেও বিষে
পরিণত করে দেব না চাইলেও,
হাইড্রেনজিয়া সুন্দর নীলে মুগ্ধ করতে পারে দূরে থেকে,
কাছে যেতে ভই পায়, তাইতো ঝোর জঙ্গলের গুলম হয়ে জন্মে,
আমি সেই হাইড্রেনোজিয়া দূরে থাকতে পছন্দ করি।
আমি হাজার চাইলেও কারোর ঘরের ফুলদানিতে
গোলাপ হয়ে সাজতে পারবো না,
আমি সারাজীবন মোহিনী মায়ায় শুধু নিজেকে
সাজিয়ে অপরের দৃষ্টি আকর্ষণ করে মুরছে যাবো,
কারণ আমি তো বিষবৃক্ষ , সৌন্দর্য্য সবাই অনুভব
করতে পারে, কাছে টানেনা কেউ মৃত্যু ভয়ে,
তাই আমার থেকে দূরে থাকো হাজারো মাইল দূরে

এই শাখার আরও খবর

সৈয়দা বদরুন নেসার নির্জনে কবিতা

নির্জনে চলে গেলাম বহু দূরে… একা নির্জন পথে।। দুঃখ কষ্টগুলো ভাগাভাগি করবো ঐ বিশাল আকাশের সাথে। তুমি থাকবে কোলাহলে সুখ আনন্দে মনে পড়বেনা কো মোরে।…

নারী দিবসে সৈয়দা বদরুন নেসার কবিতা

আমরা নারী আমরা সেই নারী.. বৃষ্টিতে যেমন ভিজতে পারি গ্রীষ্মের প্রচন্ড তাপদাহও তেমনি সইতে পারি। আমরা সেই নারী… যাদের ছাড়া উনুনে খাবার হয়না তৈরি। আমরা…

ফেরদৌসী বেগমের ফাগুন নিয়ে লিখা কবিতা

🌺🌼🌹🏵️” গুঞ্জনে ফাগুনে “🏵️🌹🌼🌺 🍁ফুলে ফুলে সেজেছে ফাগুন মন যে আজ বড়ই উতলা, হালকা হিমেল বাতাস গায়ে 🍁কিসের পরশ ছুঁয়ে যায়! অনুভবে মাতামাতি দৃষ্টি তাই-…

কবি নওরীনের কবিতা মা মানেই ভালোবাসা

*মা মানেই ভালোবাসা* ইহতিরাম তাবাসসুম (নওরীন) সারাদিন ব্যস্ত, তবে দিন শেষে তুমি ভালোবাসার পরশ পাথর দাঁড়ি, কমা, সেমিকোলনসহ কীভাবে তুমি আমায় পড়াতে পারো মা? তুমি…

সৈয়দা বদরুন নেসার কবিতা আমার তিন রাজকন্যা

আমার তিন রাজকন্যা সৈয়দা বদরুন নেসা ওদের দেখলেই পৃথিবীর সকল স্বর্গসুখ যেন আমার হাতের মুঠোয় ওরা হাসলেই যেন আমার হৃদয়ে শত শত মুক্ত ঝরে ওরা…

খান কেএম শরাফত উদ্দীন এর কবিতা কেন

কেন খান কেএম শরাফত উদ্দীন আম গাছে তাল ধরে না বেল গাছে পেপে, উচিৎ কথা বল্লে কেন যায় গো মানুষ খেপে। কাঠাল গাছে রশ হয়না…

সৈয়দা বদরুন নেসার নতুন কবিতা সুখ

সুখ সৈয়দা বদরুন নেসা কোথায় সুখ কোথায় দুখ সত্যিটা নেই কারো জানা কারো যদি থেকে থাকে সত্যি সুখের নিবাস তবে সেই সুখকে পায়ে ঠেলে খুঁজে…

সৈয়দা বদরুন নেসার বাবাকে নিয়ে লিখা কবিতা প্রকাশিত হলো

বাবা সৈয়দা বদরুন নেসা বাবা এমন এক অনুভূতি… যতই দূরে যাইনা কেন সবসময়ই যেন থাকেন কাছে। বাবার অসুস্থতায় যেন নিজের শরীরে সেই যন্ত্রণা অনুভুত হয়।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au