স্বাস্থ্য কথা

কমিউনিটি হাসপাতাল বন্যা কবলিত জন গোষ্ঠীকে খাদ্য সামগ্রী ও জরুরী স্বাস্থ্য সেবা প্রদান করছে

  • 12:54 pm - June 30, 2022
ঢাকা কমিউনিটি হাসপাতাল বন্যা কবলিত জন গোষ্ঠীকে খাদ্য সামগ্রী ও জরুরী স্বাস্থ্য সেবা প্রদান করছে

ঢাকা: ঢাকা কমিউনিটি হাসপাতাল (ডিসিএইচ) ট্রাস্ট বাংলাদেশের বন্যা কবলিত দুর্গম এলাকা সমূহে সুবিধা বঞ্চিত জন গোষ্ঠীকে খাদ্য সামগ্রী ও জরুরী স্বাস্থ্য সেবা প্রদান করছে।

বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারী বর্ষণে সিলেট বিভাগের সুনামগঞ্জ ও হবিগঞ্জ, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বিভিন্ন জেলায় পানি বন্দী হয়ে হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে লাখ লাখ মানুষ।

জলবায়ু পরিবর্তনের কারণে এই বন্যা পরিস্থিতির আরো অবনতি হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

খাদ্য ও আশ্রয়ের অভাবের সঙ্গে দেখা দিয়েছে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা। বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্য ঝুঁকির মূল কারণ জলাবদ্ধতা, পানিদূষণ, নিরাপদ খাবার পানি ও খাদ্য অভাব। বন্যার কায়েক দিনের মধ্যেই ডায়রিয়া অন্যান্য পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ঘটে এবং বিভিন্ন চর্ম রোগের সংক্রমণ বৃদ্ধি পায়। এই সংকট কালে সরকারী, বেসরকারী ও আন্তর্জাতিক দেশ গুলোর সম্মিলিত সহায়তার বড় ভূমিকা রয়েছে।

এই সংকটোর শুরু থেকে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট (ডিসিএইচ ট্রাস্ট) দুর্গত এলাকা সমুহে ত্রাণ তৎপরতা ও স্বাস্থ্য সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই ধারাবাহিকতায়, ডিসিএইচ ট্রাস্ট (২৯ জুন) এশিয়া প্যাসিফিক এল্যায়েন্স ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট (এ-প্যাড), কমিউনিটি ইনেশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং কর্ণফুলী গ্রুপের এর সাহযোগে সুনামগঞ্জ জেলার তাহেরপুর ও ধর্মপাশা উপজেলা, হবিগঞ্জ জেলার লাখাই উপজেল, নেত্রকোনার বারহাট্টা উপজেলা ও কুড়ি গ্রামের নাগেশরী উপজেলায় ১০০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, খারার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও সাবান বিতরণ করছে।

ডিসিএইচ ট্রাস্ট এ সকল বন্যাদুর্গত এলাকায় (২৯ জুন) মোট ৫টি হেলথ্ ক্যাম্পের মাধ্যমে জরুরী স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করছে। যার মাধ্যমে প্রায় ৩,০০০ এর অধিক দুর্গত মানুষ উপকৃত হয়। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই খাদ্য সামগ্রী বিতরণ ও জরুরী স্বাস্থ্য সেবা প্রদান কর্মসূচী অব্যাহত থাকবে।

উক্ত কার্যক্রমে উপজেলা নির্বাহী অফিসার ও অন্যান্যপ্রশাসনিক কর্মকর্তাগণ এবং ডিসিএইচ ট্রাস্ট এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজে ডিজিও-ডিসিএইচ প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে গত ১ জুলাই অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিপ্লোমা ইন গাইনি এন্ড অবস্টেট্রিওলজি ও…

কলেরা নিয়ে কারসাজি!

ঢাকা: দেশে কি কলেরা আছে? এমন প্রশ্নের কোনো সহজ উত্তর দিতে পারেন না স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তরের দায়িত্বশীল কেউ। কলেরায় আক্রান্ত বা মৃত্যুর কোনো তথ্য…

ব্যাপক উৎসাহ উদ্দীপনা-আনন্দ আয়োজনের মধ্যে দিয়ে মেডিকেল ইকুইপমেন্ট ইম্পোটার্স এন্ড সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দ আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইম্পোটার্স এন্ড সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত হয়। ঢাকায় ফরটিস ডাউনটাউন রির্সোটে (১০…

মেডিকেল ইকুইপমেন্ট ইমপোর্টার্স-সাপ্লায়ার্স এসোসিয়েশন কমিটির দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইমপোর্টার্স এন্ড সাপ্লায়ার্স এসোসিয়েশন এর ২০২৩-২০২৫ মেয়াদের জন্য নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি, ২০২৪) হোটেল…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au