ওপার বাংলা

জায়েদ খানের বিরুদ্ধে মামলা করবেন না ওমর সানি

  • 6:47 pm - June 12, 2022
জায়েদ খানের বিরুদ্ধে মামলা করবেন না ওমর সানি

বিনোদন: বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে গিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন দুই অভিনেতা ওমর সানি ও জায়েদ খান। শুক্রবার (১০ জুন) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, ওমর সানি আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন জায়েদের ওপর। তার জেরেই সেখানে জায়েদকে দেখামাত্র কষে এক চড় মারেন তিনি। হঠাৎ এমন চড় খেয়ে শিল্পী সমিতির সাবেক এই নেতা কোমর থেকে পিস্তল বের করে সানিকে উদ্দেশ্য করে বলেন, ‘গুলি করে দেব।’এ সময় ডিপজলসহ বিয়েতে উপস্থিত অন্যান্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এমন ঘটনার পর জায়েদের খানের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিবেন কিনা জানতে চাইলে ওমর সানি বলেন, ‘ না, মামলা করব না। কারণ আমরা মামলাবাজ মানুষ না। এ ধরনের কোনো চিন্তা ভাবনাও নেই। কথায় কথায় মানুষকে হুমকি-ধামকি দেওয়া, মামলা করা— এরকম কোনো রেকর্ড আমাদের নেই। এমনকি আমার পরিবারের কেউ কখনও কারও বিরুদ্ধে মামলা করেনি।’

এ সময় নব্বই দশকের এই সুপারস্টার নিজের দীর্ঘ ক্যারিয়ারের কথা উল্লেখ করে বলেন, ‘আমার ২৭ বছরের ক্যারিয়ার। এফডিসিতে গিয়ে বা আমার পরিচিতজনদের নিকট একটু খোঁজ নিয়ে দেখেন। আশা করি, আমার সম্পর্কে কোনোরকম নোংরা কিছু পাবেন না। আমি সবসময় মাটির দিকে তাকিয়ে পথ চলি।’

পাশাপাশি নিজের পরিবারের কথা উল্লেখ করে এই অভিনেতা আরও জানান, স্ত্রী, সন্তান ও পুত্রবধূ নিয়ে সবসময় মার্জিত জীবনযাপনের চেষ্টা করেন তিনি। পরিবারের সবাইকে নিয়ে নির্ভেজাল ও পরিচ্ছন্নভাবে চলাটাই তার কাম্য।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au