সারাদেশ

সংবাদ সম্মেলন করতে তোপের মুখে

  • 5:45 pm - June 12, 2022

নিজস্ব প্রতিবেদক : সংবাদ সম্মেলন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের মুখে তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন করে স্থান ত্যাগ করেছেন মিরপুরের পলাতক শীর্ষ সন্ত্রাসী শাহাদাতের সহযোগী আসিফ আলী। গত ৮ জুন সংসদ সদস্য আগা খাঁন মিন্টুর কার্যালয় ভাংচুরের ঘটনার বিষয়ে রোববার বেলা ১১ টায় ক্র্যাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে আসিফ ও তার কয়েক সহযোগী।

জানা যায়, সংসদ সদস্য আগা খাঁন মিন্টু ও তার পরিবারের সদস্যদের নিয়ে দীর্ঘদিন ধরেই পলাতক অবস্থায় আসিফ আলী ফেসবুকে নানা ধরনের অশালিন স্ট্যাটাস দিয়ে আসছিলেন। গত ৮ জুন রাতে সংসদ সদস্যের কার্যালয়ের সামনে তিনিসহ তার সহযোগীরা আসেন। এ সময় তারা কার্যালয়ের ভেতরে ঢুকতে চাইলে অফিসের স্টাফরা তাকে বাধা দেয়। এ সময় স্টাফরা প্রয়োজনে সংসদ সদস্যকে ফোন করার জন্য বলে। এ সময় সে ক্ষিপ্ত হয় স্টাফদের গালিগালাজ ও মারধর করা শুরু করে। এক পর্যায়ে স্টাফরাও তার সাথে মারামারিতে লিপ্ত হয়। এ ঘটনায় থানায় দারুস সালাম থানায় একটি মামলা দায়ের হয়।

এদিকে ওই ঘটনা নিয়ে তিনি সংবাদ সম্মেলন করতে আসেন। এ সময় তিনি অভিযোগ করেন সংসদ সদস্যের ভাগিনা কবির চৌধুরী মুকুল পলাতক শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম থেকে শুরু করে বিকাশ, প্রকাশ এমনকি কালা জাহাঙ্গীরের সহযোগী হিসেবে উল্লেখ করে তার ওপর হামলার অভিযোগ করে।

এরপর সাংবাদিকরা এ সকল সন্ত্রাসীদের সহযোগী হিসেবে তার নিকট কোন তথ্য প্রমান রয়েছে এমন প্রশ্ন করলে তিনি বলেন, এ সকলের কোন প্রমান তার নিকট নাই। এছাড়াও কেন তিনি তার দলবল নিয়ে সংসদ সদস্যের কার্যালয়ে গিয়েছিলেন এমন প্রশ্নেরও কোন সুদত্তোর দিতে পারেননি। ফেসবুকের তার মন্তব্যগুলো তার সামনে উপস্থাপন করা হলে তিনি সেগুলো তার বলে স্বীকার করেন। কেন এ সকল মন্তব্য করেছেন জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগকে ভালোবাসি বলে দিয়েছি।

এদিকে শীর্ষ সন্ত্রাসী শাহাদাতের সঙ্গে ভালো সম্পর্ক ও তার স্ত্রী শাহাদাতের সঙ্গে চলে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শাহাদাতের সঙ্গে তার এক সময় সম্পর্ক ছিলো। তার স্ত্রী তার সঙ্গে চলে যাওয়ার বিষয়টিও তিনি স্বীকার করেন।
এছাড়াও জানা যায়, শীর্ষ সন্ত্রাসী শাহাদাতকে ধরিয়ে দিতে পারলে সরকার পুরস্কার ঘোষণা করলে আসিফ আলী তাকে সীমান্ত পার করিয়ে দিয়ে আসে।

তবে এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করলে তিনি কোন উত্তর দেননি। তার বিরুদ্ধে থানায় মামলার কথা বললে তিনি আর কোন প্রশ্নের উত্তর না দিয়ে তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন শেষ করে ক্র্যাব কার্যালয় ত্যাগ করে চলে যান।

অন্যদিকে এরপরপরই খোঁজ পেয়ে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা আসলে তাকে আর পায়নি।
এ বিষয়ে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আসিফের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। তাকে আমরা গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au