আইন আদালত

ভ্রাম্যমান আদালতে নড়াগাতীতে জুয়া খেলার ৪জনকে জেল ও ১জনকে জরিমানা!

  • 4:01 pm - June 04, 2022

হাচিবুর রহমান,কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের নড়াগাতীতে তাসের মাধ্যমে জুয়া খেলার অপরাধে বিএনপি নেতাসহ ৪জনকে জেল ও একজনকে জরিমানা দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম। ০৪ জুন (শনিবার) তাদের এ দন্ড ও জরিমানা করা হয়। দন্ডপ্রাপ্তদের মধ্যে নড়াগাতী থানার কেশবপুর গ্রামের নিজাম চৌধুরীর ছেলে ও নড়াগাতি থানা যুবদলের সদস্য সচিব চৌধুরী ছাকায়েত হোসেন ঝুনু (৪৫), নলামারা গ্রামের সন্তোষ মজুমদারের ছেলে প্রবাস মজুমদার(৪৫),

যোগানীয়া গ্রামের কুটি মিয়া শরীফের ছেলে রইচ উদ্দিন(৫২) ও কচুয়া ডাঙ্গা গ্রামের আক্তার মোল্যার ছেলে আলমগীর মোল্যা(৫০)সহ ৪জনকে জুয়া খেলার অপরাধে ১৩ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে এবং অপর আসামী যোগানীয়া গ্রামের আক্তারুজ্জামান বিশ্বাসের ছেলে নাজির বিশ্বাস(৫০) কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়। পুলিশ সূত্রে জানা যায়,

৩ জুন (শুক্রবার) সন্ধ্যায় নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহার নির্দেশনায় নড়াগাতী থানা পুলিশের এএসআই জাহাঙ্গীরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে যোগানীয়া বাজারের জুনু চৌধুরীর ডেকোরেটরের দোকানের পিছনে ফাঁকা জায়গায় জুয়া খেলার সময় তাদেরকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে এবং পরদিন আজ তাদেরকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম এর আদালতে হাজির করলে ৪ জনকে সাজা ও একজনকে জরিমানা করা হয়। এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম বলেন, প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ১৮৬৭(৪) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় আসামীদের এ সাজা দেওয়া হয়েছে।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au