প্রতিবাদ

পলাশবাড়ীতে সাংবাদিক আশরাফুলের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ

  • 3:54 pm - June 04, 2022

আশরাফুজ্জামান সরকার, পলাশবাড়ী প্রতিনিধিঃ মৃত্যু পরবর্তী জীবন যার দান করা রাষ্ট্রের জন্য তিনিই আজ হয়েছেন প্রশ্নবিদ্ধ ৷ সময়ের সাহসী কলম সৈনিক, কাফনের কাপড় পরিধান করে সারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ৭১ দিন দূর্নীতির বিরুদ্ধে আন্দোলন করা রিপোর্টাস ইউনিটি পলাশবাড়ীর সভাপতি সাংবাদিক আশরাফুল ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচারসহ গভীর ষড়যন্ত্র ও মিথ্যা হয়রানীমুলক চাঁদাবাজির অভিযোগ করেছে একটি কুচক্রি মহল ৷

এরই প্রতিবাদে পলাশবাড়ী প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটি পলাশবাড়ীর যৌথ আয়োজনে ৪ জুন শনিবার দুপুরে স্থানীয় চৌমাথা মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতার সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, সহ-সভাপতি মুশফিকুর রহমান মিল্টন, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান স্বপন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম,

সহ-সভাপতি মিজানুর রহমান মিলন মন্ডল, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, পলাশবাড়ী প্রেসক্লাব সদস্য আমিরুল ইসলাম কবিরসহ অন্যান্যরা। এসময় পলাশবাড়ী প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তব্যে আশরাফুল ইসলাম বলেন, সকল শ্রেণী-পেশার মানুষদের অনিয়ম-দূর্নীতি নিয়ে সমাজের বা রাষ্ট্রের প্রতি জবাবদিহিতা নাগরিক হিসেবে সাংবাদিকদের প্রতি বর্তায় ৷ মানুষ যখন অসহায় হয়ে যায় তখন থানা পুলিশ নয়তো সাংবাদিকের কাছেই আসে ৷

সংবাদ ও তথ্য সংগ্রহ করতে গিয়ে যদি সমাজের উঁচু ক্ষমতাবান শ্রেণীর মানুষদের আঁতে- ঘাঁ লাগে তাহলেই সাংবাদিকরা হয়ে যায় চাঁদাবাজ ৷ পরিকল্পিতভাবে তাদের জবান বন্ধ বা আটকানো হয় আইনের মারপ্যাঁচে ফেলে ৷ এভাবে চলতে থাকলে তো গণমাধ্যমে কেউ কাজ করতে চাইবে না আর এ পেশা একসময় চলে যাবে ধ্বংসের দ্বারপ্রান্তে ৷ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এ পেশার কড়া নিরাপত্তা চাই ৷ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা সাংবাদিক আশরাফুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান।

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

সিংড়ায় ভুয়া কাগজ দেখিয়ে পুকুর কোশিয়ার করার প্রতিবাদে মৎস্যজীবীদের মানববন্ধন

রাজু আহমেদ, নাটোরঃ নাটোরের সিংড়ায় ডাহিয়া ইউনিয়নের বড় দীঘি ভুয়া কাগজ দেখিয়ে কোশিয়ার করার প্রতিবাদে মানববন্ধন করেছে শত শত মৎসজীবি পরিবার। মঙ্গলবার দুপুরে ডাহিয়া মৎস্যজীবি…

মহানবী (সাঃ)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে নড়াগাতিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

হাচিবুর রহমান,কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতিতে মহানবী হযরত মুহাম্মদ (স:) এবং হযরত আয়েশা সিদ্দীকা (রা:) কে নিয়ে অশালীন ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে…

মহানবী (সঃ)কে কুটুক্তির প্রতিবাদে ফুলবাড়ীতে ধর্মপ্রান মুসল্লিদের মানববন্ধন

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: সর্বকালের সর্বশ্রেষ্ট মহামানব মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)কে কুটুক্তি ও অবমাননার প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে মানববন্ধন করেছেন ধর্মপ্রান মুসল্লিগণ। সোমবার সকাল ১১টায় বাংলাদেশ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au