প্রতিবাদ

ফুলবাড়ীতে খেলার মাঠ রক্ষার দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন

  • 2:32 pm - May 25, 2022

মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের ফুলবাড়ীতে পৌর কাউন্সিলর কর্তৃক খেলার মাঠ ও ঐতিহ্যবাহী চরক মেলার জায়গা দখলের অভিযোগ। প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল বুধবার সকাল ১১ টায় এই বিক্ষোভ ও মানববন্ধন করেন তারা । মাঠ রক্ষার দাবীতে পৌর এলাকার চাঁদপাড়া গ্রাম থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ করে ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এলাকাবাসীরা মানববন্ধন করেন।

মানববন্ধন শেষে খেলার মাঠ রক্ষার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর গণস্বাক্ষর সম্বলিত একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীরা। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে মাঠে খেলতে যাওয়া শতাধিক শিশু-কিশোরসহ এলাকার নারী-পুরুষরা অংশ গ্রহণ করেন। মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, উপজেলার চাঁদপাড়া এলাকায় ছোট যমুনা নদীর তীর সংলগ্ন সুজাপুর মৌজার ১৮১৫ দাগের সম্পত্তিটি সরকারি এবং তা জনসাধারণের স্বার্থে ব্যবহারের জন্য উম্মুক্ত থাকার কথা বলা হয়েছে এসএ খতিয়ানে।

ওই সম্পিত্তিতে আমরা দীর্ঘদিন থেকে চাঁদপাড়া এলাকাবাসী খেলার মাঠ ও হিন্দু সম্প্রদায়ে ঐতিহ্যবাহী চড়ক পূঁজা ও মেলা করে আসছি। হঠাৎ করে ওই এলাকার পৌর কাউন্সিলর মাজেদুর প্রভাব খাটিয়ে তাঁর নিজের সম্পত্তি দাবী করে জমিটি দখল করে গাছ গাছ লাগিয়েছেন। ইতোপূর্বেও মাঠ উদ্ধারে চাঁদপাড়া এলাকাবাসী পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দিয়েও কোন প্রতিকার না পেয়ে অবশেষে মাঠ উদ্ধারে এই আন্দোলনে নেমেছেন বলে জানান তারা।

এসময় সুমন সরকার, লুৎফর রহমান, মৃদুল সহ এলাকাবাাসীরা বলেন, তাদের কোন খেলার মাঠ নেই তারা দির্ঘদিন ধরে ওই মাঠটিতে খেলাধুলা করে আসছিল। ওয়ার্ড কাউন্সিলর মাজেদুর হঠাৎ করেই মাঠটি দখলে নিয়ে খেলার পরিবেশ নষ্ট করছে। তাই খেলার মাঠটি উদ্ধারে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। বিষয়টি নিয়ে অভিযুক্ত পৌর কাউন্সিলর মাজেদুর রহমানের সাথে কথা বললে, তিনি জানান, আমি যে জায়গাটিতে রয়েছি,সেটি আমার বাপদাদার পৈত্রিক সম্পত্তি, যার দাগ নাম্বার ১৮১৬। আমি কারো জায়গা দখল করিনি।

এলাকাবাসীর দাবিকৃত জমিটি ১৮১৫ দাগের। সেই অনুযায়ী তাদের জমি আলাদা। পৌর সভার মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন জানান, এলাবাসীর একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে উভয় পক্ষকে নিয়ে কাগজপত্র যাচাই বাছাই করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন বলেন, এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়েছি। কাগজপত্র যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

সিংড়ায় ভুয়া কাগজ দেখিয়ে পুকুর কোশিয়ার করার প্রতিবাদে মৎস্যজীবীদের মানববন্ধন

রাজু আহমেদ, নাটোরঃ নাটোরের সিংড়ায় ডাহিয়া ইউনিয়নের বড় দীঘি ভুয়া কাগজ দেখিয়ে কোশিয়ার করার প্রতিবাদে মানববন্ধন করেছে শত শত মৎসজীবি পরিবার। মঙ্গলবার দুপুরে ডাহিয়া মৎস্যজীবি…

মহানবী (সাঃ)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে নড়াগাতিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

হাচিবুর রহমান,কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতিতে মহানবী হযরত মুহাম্মদ (স:) এবং হযরত আয়েশা সিদ্দীকা (রা:) কে নিয়ে অশালীন ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে…

মহানবী (সঃ)কে কুটুক্তির প্রতিবাদে ফুলবাড়ীতে ধর্মপ্রান মুসল্লিদের মানববন্ধন

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: সর্বকালের সর্বশ্রেষ্ট মহামানব মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)কে কুটুক্তি ও অবমাননার প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে মানববন্ধন করেছেন ধর্মপ্রান মুসল্লিগণ। সোমবার সকাল ১১টায় বাংলাদেশ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au