ক্রাইম

দুর্গাপুরে স্ত্রীকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে স্বামীর আত্মহত্যা

  • 4:21 pm - May 18, 2022

দুর্গাপুর প্রতিনিধি : স্ত্রীর পরকীয়া সন্দেহে দুর্গাপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় ফাঁস দিয়ে স্বামীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের কাঁঠালবাড়িয়া দক্ষিণপাড়া গ্রামে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে এলাকাবাসীর মাঝে সন্দেহ প্রবণতা দেখা দিয়েছে। এদিকে এমন ঘটনার রহস্য জানতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দুর্গাপুর থানা পুলিশ পরে বিকেলে সাড়ে ৫টায় ঘটনাস্থল পরিদর্শনে আসেন সিআইডি।

পরিদর্শন শেষে আলামত সংগ্রহের পর পুলিশের সহায়তায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। তবে এবিষয়ে সিআইডির কর্মকর্তারা দতন্তের স্বার্থ কিছু জানাননি। এলাকাবাসী সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের কাঁঠালবাড়িয়া দক্ষিণপাড়া গ্রামে ভ্যানচালক মাদকাসক্ত স্বামী সুলতান ঠাটারু (৪২) স্ত্রী ইসনাহার (৩৬) অন্য পুরুষের সাথে পরকিয়ায় জড়িয়ে পড়েছে বলে সন্দেহ করতো।

এজন্য স্বামী-স্ত্রীর মধ্যে মাঝেমধ্যেই ঝগড়া ও নির্যাতনের ঘটনা ঘটতো বলে জানান এলাকাবাসী। নিহতের পুত্র বাপ্পি হোসেন ঠাটারু সাংবাদিকদের বলেন, তার মাদকাসক্ত পিতা সুলতান ঠাটারু দীর্ঘদিন থেকে কোন কাজকর্ম না করে নেশাগ্রস্থ হয়ে বাড়িতে এসে তার মায়ের সাথে সবসময় ঝগড়া বিবাদে লিপ্ত হয়। গতকাল মঙ্গলবার রাতে তার বাবা ও মায়ের মধ্যে বাকতিটম্বা ঝগড়ার ঘটনা ঘটে বলে জানান নিহতের পুত্র বাপ্পি হোসেন ঠাটারু।

বাপ্পি আরো জানায়, প্রতিদিনের ন্যায় আজ সকালে পিতার ভ্যান নিয়ে ভাড়া মারার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন বাপ্পি (১৮) এবং তার ছোটবোন মাহী (৭) সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে চলে যায়। দুপুর পর্যন্ত ভ্যানে ভাড়া মেরে স্কুল থেকে বোন মাহীকে নিয়ে বাড়িতে চলে আসে বাপ্পি। বাড়িতে এসে দেখে ঘরের দরজা লাগানো অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় প্রতিবেশীদের ডেকে এনে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকলে গলায় দড়ি দেওয়া বাবার ঝুলন্ত মরদেহ এবং মায়ের মৃতদেহ বিছানায় পড়ে থাকতে দেখে।

পরে এলাকাবাসীর সহযোগিতায় দুর্গাপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানা পুলিশ ও পুঠিয়া সার্কেল সহকারী পুলিশ সুপার ইমরান জাকারিয়া।মৃত গৃহবধূ ইসনাহারের চাচাতো ভাই সাংবাদিকদের জানান, দীর্ঘদিন থেকে ভগ্নিপতি সুলতান তার বোন ইসনাহারকে মারপিট নির্যাতন করে আসছিল। ভগ্নিপতি মাদক সেবন করায় এবিষয়ে বাধা দিলে ভগ্নিপতি আমার বোনকে মারপিট করে হত্যার হুমকি ধামকি দিয়ে আসছিল। আমার বোনকে হত্যা করা হয়েছে বলে আমার বিশ্বাস। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, সুলতান আলীর ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। এবং বিছানায় তার স্ত্রীর মৃতদেহ পাওয়া গেছে।

পুঠিয়ার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, সিআইডির ক্রাইমসিন টিমকে খবর দেয়া হয়েছিলো তারা এসে আলামত নিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। এ ব্যাপারে ময়নাতদন্তের প্রতিবেদন আসলে আইনত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এই শাখার আরও খবর

সেই মাইকেলের শুধু আফতাব নগরেই আছে ২৯ ফ্ল্যাট!

সাব রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে যখন মাইকেল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তোরজোর চলছে দুদকে,তখন সেই চক্রের মূলহোতা অভিযুক্ত খিলগাওয়ের সাব রেজিস্ট্রার…

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au