ওপার বাংলা

জমে উঠেছে ইতালির ভেনিসে বিয়েনেল্লে চিত্রকর্ম পরিদর্শনী

  • 1:51 pm - May 18, 2022

জাকির হোসেন সুমন , ব্যাুরো চীফ ইউরোপ : শুরু হয়েছে ইতালির ভেনিসে বিশ্বের ৮০ টি দেশের চিত্রশিল্পীদের চিত্র ও শিল্পকর্ম নিয়ে আন্তর্জাতিক বিয়েনেল্লে চিত্রকর্ম পরিদর্শনী। গত ২১ শে এপ্রিল অনুষ্ঠানিক উদ্ভোধন করা হলেও প্রচার প্রচারনা না থাকায় দর্শনার্থী নেই বাংলাদেশ গ্যালারীতে। জাঁকজমকপূর্ণ আয়োজনে ইউরোপ সহ বিশ্বের ৮০ টি দিশের ৫৯ তম চিত্রশিল্পীদের চিত্রকর্ম পরিদর্শনে অংশ গ্রহন করেন বাংলাদেশের বেশ কয়েকজন চিত্রশিল্পী ।

গত ২১ শে এপ্রিল আনুষ্ঠানিক ভাবে চিত্রপ্রদর্শনীর উদ্ভোধন করা হলে ও বাংলাদেশ গ্যালারী উদ্ভোধন করা হয় ২২ শে এপ্রিল । ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামিম আহসান আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ গ্যালারীর উদ্ভোধন করেন । সে সময় উপস্থিত ছিলেন মিলান কনসুলেট জেনারেল এন জে এইচ জাবেদ , বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী সহ অনেকে। এতো বড় একটি আয়োজনে বাংলাদশের অংশগ্রহণের খবর ভেনিসে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির কাউকে না জানিয়ে তেমন প্রচার প্রচারনা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন ভেনিসে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতা ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার , কলামিস্ট , সাংবাদিক পলাশ রহমান সহ অনেকেই।

পলাশ রহমান বলেন, এতো বড় একটি আয়োজনে বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ কে জানানো হয়নি, এমন একটি চিত্রকর্ম দর্শন থেকে বন্চিত হয়েছে দ্বিতীয় প্রজন্ম , তাছাড়া স্হানীয় সংবাদ কর্মীদের উদ্ভোধনের কয়েক ঘন্টা আগে অবহিত করায় অনেকেই না থাকতে পারায় ক্ষোভ প্রকাশ করেন । উদ্ভোধনের কয়েকদিন পর থেকেই প্রচার না থাকায় বাংলাদেশ গ্যালারীতে তেমন দর্শনার্থী নেই বল্লেই চলে । এমন কি কোন তথ্য জানার জন্য দায়িত্বে থাকা কাউকেই পাওয়া যায়নি বলে অভিযোগ সৈয়দ কামরুল সারোয়ার অভিযোগ করেন।

অপর দিকে বিয়েনেল্লে চিত্রকর্ম পরিদর্শনীতে আলোচনায় উঠে এসেছে ভারতীয় চিত্রশিল্পী নাভিন রাওয়ানসিনকুল । তার আকা চিত্রকর্মে তুলে ধরা হয়েছে ঢাকার আহসান মঞ্জিল , রাস্তার নাম ফলক, রিক্সা , বাংলাদেশের গ্রামের দৃশ্য , ইতালির ভেনিসে বাংলাদেশীদের বাংলা শিক্ষাপ্রতিষ্ঠান , ধর্মীয় শিক্ষা সহ নানা বিষয়। যা কিনা বাংলাদেশ কমিউনিটি তে আলোচনার জন্মদেয়। বিয়েনেল্লে চিত্রকর্ম পরিদর্শনী কে কেন্দ্রকরে প্রতিদিন বিভিন্ন দেশের লক্ষাধিক পর্যটক ও দর্শনার্থীর পদচারনায় মুখরিত হয়ে উঠেছে জলকন্যা খ্যাত ভেনিস নগরী ।

করোনার করানে তিন বছর এখানকার ব্যবসায়ীদের খারাপ অবস্থা থাকলেও চলতি বছর অন্নান্য ব্যাবসায়ীদের পাশাপাশি বাংলাদেশী ব্যাবসায়ীদের ব্যাবসা জমে উঠেছে । পর্যটকদের চাহিদা মতো খাবার পরিবেশনে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বলে জানান রেস্তোরাঁ ব্যাবসায়ী জাহাঙ্গীর আলম । ২১ শে এপ্রিল হতে শুরু হওয়া ভেনিসের আন্তর্জাতিক বিয়েনেল্লে চিত্রকর্ম পরিদর্শনী চলবে ২৭ শে নভেম্বর পর্যন্ত ।

এই শাখার আরও খবর

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

পেঁয়াজ উৎপাদনে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা

ঢাকা: গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে ২০২৩-২৪ অর্থবছরে তৃতীয় ধাপে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার। সোমবার (২ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ…

হায়দ্রাবাদে ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসায় বাংলাাদেশী গৃহবধূর মৃত্যু তদন্তের দাবি

ঢাকা: ভারতের হায়দারাবাদ ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসা বাংলাদেশী গৃহবধূ ফারহানা আক্তার ওরফে ডিনার মৃত্যুর সুষ্ঠু তদন্ত পূর্বক দায়ীদের বিচারের দাবি করেছেন তার স্বামী ও সন্তানেরা।…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

আমন্ত্রণ পেলে ভারত সফরে যেতে আগ্রহী বিএনপি

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারতমূখী হচ্ছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে দেশটিতে ঘুরে এসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। বিজেপিসহ…

আ. লীগের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে চাই: বিজেপি সভাপতি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে দুই দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এমন মন্তব্য করেছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি)…

বিকেলের পর দুর্বল হতে শুরু করবে ঘূর্ণিঝড় ‘মোখা’

নিজস্ব প্রতিবেদক ঘূর্ণিঝড় ‘মোখা’ রোববার (১৪ মে) বিকেল ৪টার পর থেকে দুর্বল হতে শুরু করবে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখার পিক…

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায়: উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে

ঢাকা: হাজার কিলোমিটার দূরে অবস্থান করলেও ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে এখন দেশের উপকূলীয় এলাকা। এটি মোকাবেলায় উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সারাদেশে মানুষের নিরাপত্তার নিশ্চিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au