ওপার বাংলা

মক্কা আওয়ামী ফাউন্ডেশনের উদ্যোগ ঈদ পূর্নমিলনী ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

  • 3:20 pm - May 15, 2022

লিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি- পবিত্র মক্কা নগরী মিসফালাহর একটি হোটেল হল রুমে মক্কা আওয়ামী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা সভা অনুষ্ঠান হয়েছে। মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি বেলাল পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাসেদুর রহমান কাসেদের সঞ্চলনায় শুরুতে কোরাআন তেলওয়াত করেন মাওলানা বেলাল হোসেন।

এ ঈদ পূর্নমিলনী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম*১৫, সাতকানিয়া লোহাগাড়ার আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় পরিচালনা কমিটি চেয়ারম্যান প্রফেসর ড আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দীন নদভী এমপি। ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নারীনেত্রী মিসেস রিজিয়া রেজা চৌধুরী।

এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা মক্কা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মক্কা আওয়ামী যুবলীগের সভাপতি শফিউল আলম মনির, জেদ্দা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইসমাইল হোসেন, সৌদি আরব কৃষক লীগের সভাপতি কামরুল হাসান জুয়েল, জেদ্দা আওয়ামী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রতন, জেদ্দা আওয়ামী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারতাজুল আলম দীপু,

জেদ্দা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা, জেদ্দা আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক শামীম চৌধুরী, মক্কা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি রিয়াজ আকবর, মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি শমসের আলম, মক্কা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, মক্কা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার, মক্কা বঙ্গবন্ধু পরিষদের প্রতিনিধি ইব্রাহিম চৌধুরী বিল্লু ও মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সহ-সভাপতি আমীর হোসেন।

বক্তব্য রাখেন, মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক বেনী আমিন, শফিক আহমেদ, উপদেষ্টা শাহজাহান সোলেমান, উপদেষ্টা মিজানুর রহমান,ঈন্জিনিয়ার শাহ আলম, সম্পাদকীয় মন্ডলীর সদস্য তাজুল ইসলাম, মোঃ বেলাল, রিদওয়ান হক, আনোয়ারুল হক, মোঃ ফরিদ, আবদু রশিদ, বকুল মজুমদার ও মোজাফ্ফর প্রমুখ। এছাড়াও এ ঈদ পূর্নমিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানে মক্কা নগরীর সংগঠনের বিভিন্ন শাখার বিপুল সংখ্যক প্রবাসী নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার প্রতিককে বিজয়ী করে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে সকলের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।অনুষ্ঠান সুন্দর ও সফলভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এই শাখার আরও খবর

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

পেঁয়াজ উৎপাদনে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা

ঢাকা: গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে ২০২৩-২৪ অর্থবছরে তৃতীয় ধাপে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার। সোমবার (২ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ…

হায়দ্রাবাদে ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসায় বাংলাাদেশী গৃহবধূর মৃত্যু তদন্তের দাবি

ঢাকা: ভারতের হায়দারাবাদ ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসা বাংলাদেশী গৃহবধূ ফারহানা আক্তার ওরফে ডিনার মৃত্যুর সুষ্ঠু তদন্ত পূর্বক দায়ীদের বিচারের দাবি করেছেন তার স্বামী ও সন্তানেরা।…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

আমন্ত্রণ পেলে ভারত সফরে যেতে আগ্রহী বিএনপি

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারতমূখী হচ্ছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে দেশটিতে ঘুরে এসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। বিজেপিসহ…

আ. লীগের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে চাই: বিজেপি সভাপতি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে দুই দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এমন মন্তব্য করেছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি)…

বিকেলের পর দুর্বল হতে শুরু করবে ঘূর্ণিঝড় ‘মোখা’

নিজস্ব প্রতিবেদক ঘূর্ণিঝড় ‘মোখা’ রোববার (১৪ মে) বিকেল ৪টার পর থেকে দুর্বল হতে শুরু করবে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখার পিক…

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায়: উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে

ঢাকা: হাজার কিলোমিটার দূরে অবস্থান করলেও ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে এখন দেশের উপকূলীয় এলাকা। এটি মোকাবেলায় উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সারাদেশে মানুষের নিরাপত্তার নিশ্চিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au