ওপার বাংলা

নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার না থাকলে বিএনপি তাতে অংশগ্রহণ করবে না : আব্দুর রহমান

  • 8:05 pm - May 14, 2022

বিশেষ প্রতিনিধি সৌদি আরবঃ বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির কেন্দ্রীয় সদস্য আলহাজ আব্দুর রহমান বলেছেন,আগামী সংসদ নির্বাচনে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার না থাকলে বিএনপি তাতে অংশগ্রহণ করবে না । তিনি বলেন দেশের যে অবস্থা এখন, দেশকে মুক্ত করতে হবে । এ জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ।

দুর্বার গণআন্দোলনের মাধ্যমে এই দানবের মোকাবেলা করতে হবে । এ দানব সরকার আমাদের বুকের ওপর চেপে বসে আছে । আন্দোলনে মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে । পবিত্র মক্কায় ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে আলহাজ্ব আব্দুর এসব কথা বলেন ।

পবিত্র মক্কায় স্থানীয় একটি হোটেলে মক্কা প্রাদেশিক বিএনপির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে, সধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম ও আব্দুল কাদেরের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব আব্দুর রহমান ।

উক্ত সভায় প্রধান বক্তা ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপির আহবায়ক এ কে আজাদ , বিশেষ বক্তা ছিলেন পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সদস্য সচিব মোঃ শাজাহান , হমিদূল হক, জাহাঙ্গীর আলম চৌধুরী , নাছির সরকার , নুরুল হক, নাসির চৌধুরী , মহিউদ্দিন খান রুবেল সভাপতি তাযেফ বিএনপি ,

জসিম উদ্দিন – সাধারণ সম্পাদক কেন্দ্রীয় যুবদল সৌদিআরব পশ্চিম , মোবারক হোসেন – সভাপতি শ্রমিক দল মক্কা, সাঈদুর রহমান সোহাগ – সভাপতি যুবদল মক্কা, রাশেদুল আমিন চৌধুরী – সভাপতি চট্টগ্রাম জাতীয়তাবাদী ফৌরাম মক্কা, তৌওহিদূল ইসলাম সিকদার সভাপতি – জিয়া সমাজ কল্যাণ পরিষদ, সহ আরো অনেকেই । অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হয় ।

এই শাখার আরও খবর

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

পেঁয়াজ উৎপাদনে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা

ঢাকা: গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে ২০২৩-২৪ অর্থবছরে তৃতীয় ধাপে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার। সোমবার (২ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ…

হায়দ্রাবাদে ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসায় বাংলাাদেশী গৃহবধূর মৃত্যু তদন্তের দাবি

ঢাকা: ভারতের হায়দারাবাদ ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসা বাংলাদেশী গৃহবধূ ফারহানা আক্তার ওরফে ডিনার মৃত্যুর সুষ্ঠু তদন্ত পূর্বক দায়ীদের বিচারের দাবি করেছেন তার স্বামী ও সন্তানেরা।…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

আমন্ত্রণ পেলে ভারত সফরে যেতে আগ্রহী বিএনপি

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারতমূখী হচ্ছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে দেশটিতে ঘুরে এসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। বিজেপিসহ…

আ. লীগের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে চাই: বিজেপি সভাপতি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে দুই দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এমন মন্তব্য করেছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি)…

বিকেলের পর দুর্বল হতে শুরু করবে ঘূর্ণিঝড় ‘মোখা’

নিজস্ব প্রতিবেদক ঘূর্ণিঝড় ‘মোখা’ রোববার (১৪ মে) বিকেল ৪টার পর থেকে দুর্বল হতে শুরু করবে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখার পিক…

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায়: উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে

ঢাকা: হাজার কিলোমিটার দূরে অবস্থান করলেও ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে এখন দেশের উপকূলীয় এলাকা। এটি মোকাবেলায় উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সারাদেশে মানুষের নিরাপত্তার নিশ্চিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au