ওপার বাংলা

দোয়ারাবাজারে বাগানবাড়ি সীমান্ত বর্ডার হাটের উদ্বোধন

  • 5:56 pm - May 12, 2022

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ি- রিংকু সীমান্ত হাটের (বর্ডার হাট) আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বৃহষ্পতিবার সকালে বাংলাদেশ-ভারত মৈত্রী সীমান্ত হাটের উদ্বোধন করেন ছাতক-দোয়ারাবাজার আসনের এমপি মুহিবুর রহমান মানিক।

বহুল প্রতীক্ষিত বাগানবাড়ি বর্ডার হাট উদ্বোধন হওয়া এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। ওইদিন সকাল থেকেই দুই দেশের ক্রেতা-বিক্রেতারা এবং জনসাধারণ উপচে পড়েন সীমান্ত হাটে। তবে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে বর্ডার হাট সড়কটি কাদায় পিচ্ছিল হয়ে চলাচল অযোগ্য হয়ে পড়ে।

অতি ভোগান্তির মধ্যেও ক্রেতা-বিক্রেতা এবং সাধারণ মানুষ ছুটে আসেন সীমান্ত হাটে। প্রথম দিনে বেশ কেনাকাটা হয় বর্ডার হাটে। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার (সিলেট অফিসের দায়িত্বপ্রাপ্ত) নিরাজ কুমার জয়সওয়াল, জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সাইদ,

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবীর ইমন, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান তানভীর আল আশরাফী চৌধুরী, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার নির্বাহী সম্পাদক তাপস পুরকায়স্থ, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, শিলংয়ের (ভারত) এডিএম ডিপসাম্বরসহ দুই দেশের সীমান্ত রক্ষী।

স্থানীয়রা বলেন, বর্ডার হাট আন্তঃসীমান্ত বাণিজ্য এবং জনগণের যোগাযোগে নতুনমাত্রা যোগ করছে। বর্ডার হাটগুলো স্থানীয় জনগণের জন্য কর্মসংস্থানের সুযোগও তৈরি করেছে। এটি সীমান্ত জনগণের জন্য আয়ের অতিরিক্ত উৎস হয়েছে। দুই দেশের মানুষের সংযোগ বাড়িয়েছে।

বাংলাদেশ ও ভারতের স্থানীয় জনগণের উৎপাদিত কৃষি ও উদ্যানজাত পণ্য, ক্ষুদ্র কৃষি ও গৃহস্থালির পণ্য, সবজি, শুকনো মাছ, কুটির শিল্পের জিনিসপত্র, কাঠের আসবাবপত্র, তাঁত এবং হস্তশিল্পের পণ্যবিক্রির সুযোগ সৃষ্টি করেছে। উল্লেখ্য, সীমান্ত হাট স্থাপনের জন্য বাংলাদেশ এবং ভারতের মধ্যে ২০১৮ সালে একটি সমঝোতা স্মারক সই হয়।

এরই আলোকে এসব হাট চালু করা হচ্ছে। এতে বাংলাদেশ-ভারত সীমান্তের প্রত্যন্ত অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখার উদ্দেশ্যে সীমান্ত হাট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। কোনো ধরনের শুল্ক ছাড়াই সীমান্ত হাটে উভয় দেশের পণ্য কেনাবেচা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন, দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আমীরুল হক, হাজী আবদুল খালেক, সুরমা ইউপি চেয়ারম্যান এম এ হালিম বীরপ্রতীক,

বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন খাঁন, সাবেক ইউপি চেয়ারম্যান আহমদ আলী আপন, পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াহিদ, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান এম আবুল হোসেন, দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, সাধারণ সম্পাদক আশিক মিয়া প্রমুখ। এসময় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

পেঁয়াজ উৎপাদনে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা

ঢাকা: গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে ২০২৩-২৪ অর্থবছরে তৃতীয় ধাপে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার। সোমবার (২ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ…

হায়দ্রাবাদে ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসায় বাংলাাদেশী গৃহবধূর মৃত্যু তদন্তের দাবি

ঢাকা: ভারতের হায়দারাবাদ ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসা বাংলাদেশী গৃহবধূ ফারহানা আক্তার ওরফে ডিনার মৃত্যুর সুষ্ঠু তদন্ত পূর্বক দায়ীদের বিচারের দাবি করেছেন তার স্বামী ও সন্তানেরা।…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

আমন্ত্রণ পেলে ভারত সফরে যেতে আগ্রহী বিএনপি

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারতমূখী হচ্ছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে দেশটিতে ঘুরে এসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। বিজেপিসহ…

আ. লীগের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে চাই: বিজেপি সভাপতি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে দুই দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এমন মন্তব্য করেছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি)…

বিকেলের পর দুর্বল হতে শুরু করবে ঘূর্ণিঝড় ‘মোখা’

নিজস্ব প্রতিবেদক ঘূর্ণিঝড় ‘মোখা’ রোববার (১৪ মে) বিকেল ৪টার পর থেকে দুর্বল হতে শুরু করবে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখার পিক…

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায়: উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে

ঢাকা: হাজার কিলোমিটার দূরে অবস্থান করলেও ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে এখন দেশের উপকূলীয় এলাকা। এটি মোকাবেলায় উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সারাদেশে মানুষের নিরাপত্তার নিশ্চিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au