ওপার বাংলা

জমে উঠেছে ইতালির ঈদ বাজার

  • 2:57 pm - April 28, 2022

জাকির হোসেন সুমন ব্যাুরো চিফ ইউরোপ : মুসলমানদের পবিত্র মাহে রমজান শেষের দিকে। বাংলাদেশের ন্যায় ইতালিতে বসবাসরত বাংলাদেশীদের মাঝে বইছে ঈদ উৎযাপনের আনন্দ । ঈদকে সামনে রেখে প্রস্তুতি চলছে নানা আয়োজন ও কেনাকাটা। করোনা কাটিয়ে ঈদের প্রস্তুতি প্রবাসী বাংলাদেশীদের। ইতালিতে বসবাসরত বাংলাদেশীদের মাঝে বইছে উৎসবের আমেজ। চলছে নানা প্রস্তুতি ।

ইতালির ভেনিসে বসবাসরত সৈয়দা শাহনাজ ইসলাম , ঘরের কাজ শেষ করে অবসর না কাটিয়ে শুরু করেন অনলাইন ব্যাবসা। ব্যাবসা জমে উঠায় ঈদকে সামনে রেখে ভেনিসের মেসত্রে তে নূসরাত ফ্যাশন নামে ব্যাবসা শুরু করেন দোকান ভাড়া নিয়ে । বাংলাদেশ, ভারত, পাকিস্তান , ইংল্যান্ড হতে কাপড়, গহনা এনে পসরা সাজিয়ে ক্রেতাদের চাহিদা অনুযায়ী পন্য সরবরাহ শুরু করেন।

করোনা কালিন সময়ে দুই বছর তেমন ভাবে ঈদ উৎপাদন করতে পারেনি প্রবাসী বাংলাদেশীরা। লক ডাউন সহ নানা বিধিনিষেধের কারনে সবাই একত্রিত হয়ে নামাজ আদায় করতে পারেনি অনেকে। চলতি বছর বিধিনিষেধ সিথিল হওয়ায় কিছুটা ঈদের আমেজ লক্ষ করা যাচ্ছে , তা ছাড়া পোশাক তৈরির অর্ডার ও বেরেছে টেইলারের দোকান গুলোতে। ইতালিতে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের অনেকের ব্যাবসা এখন ভালো যাচ্ছে ,

বিশেষ করে স্টেশনারি দোকান গুলোতে, মাংশ, সেমাই, চিনি সহ মসলা বিক্রির পরিমান বৃদ্ধি পেয়েছে ঈদকে সামনে রেখে। তবে বাংলাদেশে ঈদকে কেন্দ্র করে যেমন আনন্দ ও বেচাকেনা হয় ইতালিতে তেমনটি চোখে পড়ে না। ছুটির দিনে ঈদ না হলে ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি না করে জীবিকার তাগিদে কাজে চলে যেতে হয়। তাইতো ঘরের কর্তা ব্যাক্তিটিকে ছাড়াই পরিবারের অন্যান্নদের ঈদ আনন্দ অনেকটা ম্লান হয়ে যায় ।

এ বছর ইতালির রাজধানী রোম , মিলান , ভেনিস , জেনোভা, মনফালকনে , বোলোনিয়া , নাপলি , আনকোনা, ত্রেভিজো পাদোভা , ব্রেসিয়া, পিজা সহ প্রতিটি শহরে একাধিক সামাজিক সংগঠন ও মসজিদ কমিটি জামাতে নামাজের ব্যবস্হা করেছেন। ইতালির আবহাওয়া ভালো থাকলে বৃষ্টি না হলে বিভিন্ন পার্কে খোলা স্হানে ঈদের জামাত হবে বলে জানা গিয়েছে ।

এই শাখার আরও খবর

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

পেঁয়াজ উৎপাদনে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা

ঢাকা: গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে ২০২৩-২৪ অর্থবছরে তৃতীয় ধাপে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার। সোমবার (২ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ…

হায়দ্রাবাদে ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসায় বাংলাাদেশী গৃহবধূর মৃত্যু তদন্তের দাবি

ঢাকা: ভারতের হায়দারাবাদ ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসা বাংলাদেশী গৃহবধূ ফারহানা আক্তার ওরফে ডিনার মৃত্যুর সুষ্ঠু তদন্ত পূর্বক দায়ীদের বিচারের দাবি করেছেন তার স্বামী ও সন্তানেরা।…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

আমন্ত্রণ পেলে ভারত সফরে যেতে আগ্রহী বিএনপি

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারতমূখী হচ্ছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে দেশটিতে ঘুরে এসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। বিজেপিসহ…

আ. লীগের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে চাই: বিজেপি সভাপতি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে দুই দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এমন মন্তব্য করেছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি)…

বিকেলের পর দুর্বল হতে শুরু করবে ঘূর্ণিঝড় ‘মোখা’

নিজস্ব প্রতিবেদক ঘূর্ণিঝড় ‘মোখা’ রোববার (১৪ মে) বিকেল ৪টার পর থেকে দুর্বল হতে শুরু করবে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখার পিক…

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায়: উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে

ঢাকা: হাজার কিলোমিটার দূরে অবস্থান করলেও ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে এখন দেশের উপকূলীয় এলাকা। এটি মোকাবেলায় উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সারাদেশে মানুষের নিরাপত্তার নিশ্চিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au