ওপার বাংলা

সুইজারল্যান্ডের রাজপথে শিশুদের অন্যরকম বাংলাদেশ

  • 3:10 pm - April 27, 2022

জাকির হোসেন সুমন, ব্যাুরো চিফ ইউরোপ : সুইজারল্যান্ডের জুরিখের রাজপথে অন্যরকম এক বর্ণিল বাংলাদেশ সৃষ্টি করলো প্রবাসী শিশু কিশোরদের দ্বারা পরিচালিতকিন্ডার উৎসুক নামের বিশ্বের সবচেয়ে বড় চোখধাঁধানো শিশুদের শোভাযাত্রাটি। কসমোপলিটন জুরিখ শ্লোগানে আয়োজিত এই শোভাযাত্রায় বৈরি আবহাওয়াতে এবার তিনডজন দেশের দুই হাজারের মতোশিশু কিশোর অংশ গ্রহন করেন।

লাখ লাখ দর্শকের মাঝে গত ৮ বছর ধরেই বাংলাদেশী শিশুরা এই বর্ণিল শোভাযাত্রায় অংশ গ্রহন করে বাংলাদেশের সংস্কৃতি সুইজারল্যান্ডের মাটিতে তুলে ধরে নিজেদের শেকড় এবং দেশের প্রতি অকৃত্রিম ভালবাসার প্রমান রাখছে। এবার ত্রিশজন প্রবাসী বাংলাদেশী শিশু দেশের লালসবুজের পতাকার মধ্যে জাতীয় শাপলা ফুল, দেশের জাতীয় পশু বাঘ, দেশের বেদে, গ্রামের ললনা, ময়ুর, হরিন, বর কনে সেঁজে ভিন্নতা এনে প্রশংসিত হয়েছে।

এ সময় ট্রেডিশন হিসেবে দর্শকদের মাঝে শিশুরা বিতরন করে হাতে তৈরি বাংলার বিশেষ মিষ্টান্ন খুরমা বা মুরালি। বরাবরের মতই বাংলাদেশের এই বর্ণিল আয়োজনে প্রশংসায় পঞ্চমুখ ছিল কসমোপলিটন জুরিখের আয়োজক প্রধান,অ্যান্থনিভেলবারগান। দেশকে এমন সুন্দর করে উপাস্থাপন করতে পেরে খুবই খুশি এবং গর্বিত প্রবাসী শিশু কিশোর এবং অভিভাবকগন।

হাজারহাজার সুইসদের মুখে বাংলাদেশ বাংলাদেশ শব্দ উচ্চারণ গুলো শুনতে লাগছিল মধুর মতো। শিশুরা নিজেরা ও এ সময়েবাংলাদেশ শ্লোগানে মুখরিত করে রাখে জুরিখের রাজপথ। বিদেশে জন্ম নেয়া শিশুরা দেশকে এমন করেই ভালবাসবে নিজেদের সংস্কৃতি ধারণ করে এমন প্রতশ্যাই করছেন উপস্থিত প্রবাসীবাংলাদেশীরা। শিশুদের এই শোভাযাত্রার কসটিউম বাংলাদেশ থেকেই সরবরাহ দেন বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠান অরিন গ্রুপ।

এই শাখার আরও খবর

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

পেঁয়াজ উৎপাদনে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা

ঢাকা: গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে ২০২৩-২৪ অর্থবছরে তৃতীয় ধাপে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার। সোমবার (২ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ…

হায়দ্রাবাদে ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসায় বাংলাাদেশী গৃহবধূর মৃত্যু তদন্তের দাবি

ঢাকা: ভারতের হায়দারাবাদ ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসা বাংলাদেশী গৃহবধূ ফারহানা আক্তার ওরফে ডিনার মৃত্যুর সুষ্ঠু তদন্ত পূর্বক দায়ীদের বিচারের দাবি করেছেন তার স্বামী ও সন্তানেরা।…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

আমন্ত্রণ পেলে ভারত সফরে যেতে আগ্রহী বিএনপি

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারতমূখী হচ্ছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে দেশটিতে ঘুরে এসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। বিজেপিসহ…

আ. লীগের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে চাই: বিজেপি সভাপতি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে দুই দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এমন মন্তব্য করেছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি)…

বিকেলের পর দুর্বল হতে শুরু করবে ঘূর্ণিঝড় ‘মোখা’

নিজস্ব প্রতিবেদক ঘূর্ণিঝড় ‘মোখা’ রোববার (১৪ মে) বিকেল ৪টার পর থেকে দুর্বল হতে শুরু করবে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখার পিক…

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায়: উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে

ঢাকা: হাজার কিলোমিটার দূরে অবস্থান করলেও ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে এখন দেশের উপকূলীয় এলাকা। এটি মোকাবেলায় উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সারাদেশে মানুষের নিরাপত্তার নিশ্চিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au