ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা
ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…
সেলিম আহমেদ,সৌদি আরব থেকেঃ প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দিয়ে দেশ ও তাদের পরিবার চলে । তারাই দেশের সূর্য সন্তান । বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার প্রবাসীদের অবদান স্বীকার করেনি । একমাত্র শেখ হাসিনার সরকার প্রবাসীদের মূল্য দিয়েছে। এ জন্যই তিনি ২ শতাংশ হারে প্রবাসীদের জন্য প্রণোদনা দিয়ে যাচ্ছেন ।
বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল পবিত্র মক্কায় সৌদি আরব প্রবাসী বৃহত্তর ময়মনসিংহ আওয়ামী পরিবারের এক আলোচনা সভায় প্রধান অতিথির কক্তব্যে এসব কথা বলেন । তিনি বলেন আত্মীয়স্বজন বাবা-মা-স্ত্রী-সন্তানের ভালোবাসাকে উপেক্ষা করে হাজার মাইল দূরে থেকে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রেখেছেন আমাদের রেমিট্যান্স যোদ্ধারা ।
প্রবাসী শ্রমিকরা সব সময় নিজেদের স্বাদ-আহ্লাদ সবকিছু বিসর্জন দেন শুধু পরিবারের কথা চিন্তা করে । অনেক ঘাম ঝরানো পরিশ্রমে জমানো অর্থ দেশে পাঠিয়ে থাকেন । অক্লান্ত পরিশ্রমে জীবন কিংবা ভাগ্যের চাকা ঘুরিয়ে চলেন কেবলই একটু ভালো থাকার প্রত্যাশায় ।
বর্তমান সরকারের আমলে প্রবাসীদের কল্যাণের জন্য ও তাদের সমস্যাসমূহ সমাধানের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবাসী কল্যাণ শাখা প্রতিষ্ঠা করা হয়েছে । প্রবাসীরা হয়রানির শিকার হলে এই শাখার মাধ্যমে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় । যে সমস্ত প্রবাসী বিদেশে মৃতু্যবরণ করেন তাদের উত্তরাধিকারীরা যাতে সহজে আর্থিক সুবিধা পেতে পারেন প্রবাসী কল্যাণ শাখা এর সঠিকতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকেন ।
এছাড়াও প্রবাসীদের কল্যাণে প্রবাসী কল্যাণ শাখা নানাবিধ কার্যক্রম পরিচালনা করে থাকেন । নিঃসন্দেহে সরকারের এ উদ্যোগ প্রশংসনীয় । প্রবাসীদের বৈধ পথে দেশে রেমিট্যন্স পাঠানোর জন্য অনুরোধ জানান তিনি । পবিত্র মক্কায় ২৪ এপ্রিল রবিবার রাতে স্থানিয় একটি হোটেলে বৃহত্তর ময়মনসিংহ আওয়ামী পরিবার সৌদি আরব সংগঠনের সভাপতি মোঃ নবীন খানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সাঈদ খোকনের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ১১ ভালুকা আসনের এমপি কাজিম উদ্দিন আহমেদ ধনু । এতে বিশেষ অতিথি ছিলেন ভালুকা উপজেলার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলগীগ নেতা শাহরিয়ার হক সজিব , মক্কা যুবলীগের সভাপতি সফিউল আলম মনির , মক্কার প্রবীন আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হক , মক্কা সেচ্চা সেবকলীগের আহবায়ক মনিরুল আলম মনির, জেদ্দা ফ্রেন্ডস অব বাংলাদেশ সহসভাপতি মকলিছুর রহমান , আলাল উদ্দিন খান, জলিল শেখ প্রমুখ । অনুষ্ঠান শেষে গফরগাও উপজেলার সাবেক এমপি মরহুম আলতাব হোসেন গোলান্দাজের স্বরনে বিশেষ দোয়া করা হয় ।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au