প্রতিবাদ

দুই দফা দাবিতে কয়লা খনি শ্রমিকদের বিক্ষোভ, ৭২ ঘন্টার আল্টিমেটাম

  • 1:17 pm - April 24, 2022
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দুই দফা দাবিতে বড়পুকুরিয়া কয়লাখনির চীনা ঠিকাদারী প্রতিষ্ঠানের অধিনে কর্মরত শ্রমিকদের বিক্ষোভ। ৭২ ঘন্টার মধ্যে দাবি আদায় না হলে পরিবার পরিজন নিয়ে অবস্থান কর্মসূচীর ঘোষণা। গতকাল রোববার সকাল সকাল ১১ টায় দেশের একমাত্র উৎপাদনশীল বড়পুকুরিয়া কয়লাখনির প্রধান গেট থেকে কয়লাখনি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের ব্যানারে খনি এলাকায় দাবি আদায়ের লক্ষ্যে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিটি খনি এলাকা প্রদক্ষিণ শেষে একইস্থানে শেষ হয়। এসময় খনির গেট সংলগ্ন এলাকায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, সাবেক সাধারণ সম্পাদক নূর ইসলাম, শ্রমিক নেতা এহসানুল হক সোহাগ, এরশাদ আলী, আবু তাহের প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, খনির শুরু থেকেই শ্রমিকরা কয়লা উত্তোলনের সঙ্গে যুক্ত থেকে কয়লা উৎপাদন সচল রেখেছে। করোনা ভাইরাসের কারণে সরকারের ঘোষণা অনুযায়ী বড়পুকুরিয়া কয়লাখনি লকডাউন ঘোষণা করা হয়। ওই সময় স্বাস্থ্যবিধি মেনে কিছু সংখ্যক শ্রমিক দিয়ে কয়লা উত্তোলন অব্যাবহ রাখা হয়। পরবর্তী সময়ে সরকারের ঘোষণা অনুযায়ী খনির লকডাউন উঠে গেলেও কয়লাখনির যেসব শ্রমিক বাড়ীতে অবস্থান করছিলেন, তাদেরকে তাদের স্ব স্ব কর্মস্থলে যোগ দানের বিষয়ে খনি কর্তৃপক্ষ কোন পদক্ষেপ গ্রহন নেননি ।
একইভাবে করোনা কালীন বেতন-ভাতা প্রদানের পদক্ষেপ নেননি খনি কর্তৃপক্ষ। এ কারণে বর্তমানে শ্রমিকরা তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। আগামী ৭২ ঘন্টার মধ্যে তাদের দুই দফা দাবী মেনে না নিলে তারা পরিবার পরিজন নিয়ে খনি গেছে অবস্থান কর্মসূচী করতে বাধ্য হবেন।
পরে তারা খনির আবাসিক গেটে বড়পুকুরিয়া কয়লা খনি কোম্পানী লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক বরাবর সিকিউরিটি সুপারভাইজারের মাধ্যমে দুই দফা দাবী সম্বলিত একটি স্মারক লিপি প্রদান করেন। এব্যাপারে মুঠোফোনো যোগাযোগ করলে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. কামরুজ্জামান খান জানান, চীনা ঠিকাদারী প্রতিষ্ঠানে অধিনে কর্মরত প্রায় ১ হাজার শ্রমিক রয়েছে এর মধ্যে করোনার কারণে ৪৫০ থেকে ৫০০ জন শ্রমিক দিয়ে উৎপাদন কাজ চালানো হচ্ছে।
ওই সময় যেসব শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে,তারা কাজ না করেও বেতন ভাতা দাবি করছে। কিন্তু চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান এখনও তাদের বিষয়ে কোন সিদ্ধান্ত জানায়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো তাদের কাজে নিবেন। তিনি বলেন, খনি কর্তৃপক্ষ ইতিপূর্বে ওইসব শ্রমিকদের এককালিন অর্থ সহয়াতা দেয়া হয়েছে। আসন্ন ঈদকে সামনে রেখে পুণরায় অর্থ সহায়তার বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au