প্রতিবাদ

সাপাহারে গ্রামবাসীর চলাচলের রাস্তা বন্ধ করে ইমারত নির্মান, প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • 1:15 pm - April 24, 2022

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে প্রভাবশালী কর্তৃক জনগনের চলাচলের রাস্তা জবর দখল করে ইমারত নির্মান করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ওই রাস্তার উপর অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জনগনের পক্ষে লিখিত বক্তব্যে মাইনুল মাস্টার উল্লেখ করেন যে, সাপাহার উপজেলা সদরের তালপুকুর গ্রামের বাসিন্দাদের চলাচলের একটি মাত্র রাস্তা প্রভাবশালী শাহজাহান আলীর ছেলে আব্দুল্লাহ আল মামুন জবর দখল করে সেখানে বিল্ডিং কোট না মেনে বহুতল ভবন নির্মানের উদ্যোগ নিলে গ্রাামবাসী প্রথমে তাঁকে বাধা দেয়।

গ্রামবাসীদের বাধা উপেক্ষা করে ওই ব্যক্তি তার নির্মান কাজ শুরু করলে গ্রামবাসী নিরুপায় হয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ, নির্বাহী অফিস, এমনকি জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। এর পর ইউনিয়ন পরিষদ থেকে নির্মান কাজ বন্ধের নোটিশ দিলেও রহস্যজনক ভাবে ওই প্রভাবশালী তার দলবল নিয়ে নির্মান কাজ করতে থাকেন। গত ২০এপ্রিল তিনি পুনরায় ওই রাস্তা জবর দখল করে নির্মান কাজ করতে থাকলে গ্রামবাসীরা আবারো বাধা দিয়ে তার নির্মান কাজ বন্ধ করে দেন।

এতে ক্ষিপ্ত হয়ে প্রভাবশালী চতুর আব্দুল্লাহ আলমামুন প্রকৃত ঘটনা আড়াল করতে কৌশলে সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্রামবাসীকে চাঁদাবাজ বলে আখ্যা দেন। যা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন বলে গ্রামবাসীরা সংবাদ সম্মেলনে তা উল্লেখ করেন। তালপুকুর গ্রামবাসীর চলাচলের এক মাত্র রাস্তাটি প্রভাবশালীর প্রভাব ও দখল মুক্ত করতে ভুক্তভোগী ওই গ্রামের জনগণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

সিংড়ায় ভুয়া কাগজ দেখিয়ে পুকুর কোশিয়ার করার প্রতিবাদে মৎস্যজীবীদের মানববন্ধন

রাজু আহমেদ, নাটোরঃ নাটোরের সিংড়ায় ডাহিয়া ইউনিয়নের বড় দীঘি ভুয়া কাগজ দেখিয়ে কোশিয়ার করার প্রতিবাদে মানববন্ধন করেছে শত শত মৎসজীবি পরিবার। মঙ্গলবার দুপুরে ডাহিয়া মৎস্যজীবি…

মহানবী (সাঃ)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে নড়াগাতিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

হাচিবুর রহমান,কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতিতে মহানবী হযরত মুহাম্মদ (স:) এবং হযরত আয়েশা সিদ্দীকা (রা:) কে নিয়ে অশালীন ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে…

মহানবী (সঃ)কে কুটুক্তির প্রতিবাদে ফুলবাড়ীতে ধর্মপ্রান মুসল্লিদের মানববন্ধন

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: সর্বকালের সর্বশ্রেষ্ট মহামানব মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)কে কুটুক্তি ও অবমাননার প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে মানববন্ধন করেছেন ধর্মপ্রান মুসল্লিগণ। সোমবার সকাল ১১টায় বাংলাদেশ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au