আইন আদালত

চাঁপাইনবাবগঞ্জে ভূয়া প্রশ্নপত্র দিয়ে প্রতারণার অভিযোগে আটক ১

  • 1:48 pm - April 22, 2022

সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জঃ সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরিক্ষায় ভুয়া প্রশ্নপত্র দিয়ে প্রতারণার অভিযোগে গ্রীনভিউ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে ১ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ২২এপ্রিল শুক্রবার সকাল ১০ দশটায় অনুষ্ঠিত সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের নিয়োগ পরিক্ষা চলাকালীন গ্রীনভিউ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে মোবাইলের মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র দিয়ে প্রতারণার সন্দেহে একটি বিশেষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ১১ঃ২০ মিনিটে পরিক্ষা কেন্দ্রের সামনে থেকে দ্বায়িত্বরত পুলিশ ১ জনকে আটক করে।

আটককৃত ব্যাক্তি নওগা জেলার হাট শিবপুর এলাকার অবসরপ্রাপ মাদ্রাসা শিক্ষক মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ হায়াত মাহমুদ(৩২)। আটককৃত মাহমুদ জানান তিনি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে গত ১ ফেব্রুয়ারী যোগদান করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের সাবেক ছাত্র গতকাল বৃহস্পতিবার তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরের স্কাই ভিউ হোটেলে উঠেন এবং সকাল থেকে পরিক্ষা কেন্দ্রের সামনে অবস্থান করছিলেন।

এ ব্যাপারে গ্রীনভিউ উচ্চ বিদ্যালয় পরিক্ষা কেন্দ্রে দ্বায়িত্বরত সহকারী কমিশনার চন্দন কর জানান, আটককৃত ব্যাক্তির মোবাইল ফোনের ম্যাসেন্জার ও WhatsApp চেক করে ভুয়া প্রশ্নপত্র ও এক লাখ টাকার বিনিময়ে প্রশ্ন দিবে বলে চ্যাটিং করা মোবাইল জব্দ করে। এর সাথে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট চক্র থাকতে পারে বলে তিনি সন্দেহ করেন।

এ কারনে গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিক্ষা কেন্দ্র সচিব সচিব রোকসানা আহমদ বাদি করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে আটককৃত ব্যাক্তি অসুস্থবোধ করলে সদর মডেল থানার এস আই আব্দুস সালাম চিকিৎসার জন্য সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসা শেষে সদর থানায় আইনগত বিষয়টির পদক্ষেপ নিবেন বলে জানান।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au