সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সালামপুর গ্রামে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর কলেজের উত্তর দিকে মোঃ রমজান আলী’র আম বাগানের ভিতর র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প রাজশাহীর একটি আভিযানিক দল ১৬ এপ্রিল রাত সাড়ে ৯ নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা, ১টি মোবাইল ফোন, ২টি সীমকার্ড ও মাদক বহনকারী ১টি ব্যাগসহ মোঃ গোলাম রব্বানী (২২)কে হাতেনাতে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তি শাহাবাজপুর ইউপির ৮নং ওয়ার্ডের আজমতপুর,মন্ডলপাড় গ্রামের
আসলাম আলী’র ছেলে। উক্ত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। এবং উদ্ধারকৃত গাজা অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখেছে মর্মে সাক্ষীদের সম্মুখে অকপটে স্বীকার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।