ওপার বাংলা

ইতালিতে সুনাম অর্জন করে ইউরোপের বাজারে টাটকা ব্রান্ড

  • 2:36 pm - April 16, 2022

জাকির হোসেন সুমন , ব্যাুরো চীফ ইউরোপ ঃ ইতালির বাজারে সুনাম অর্জন করে এখন ইউরোপের বিভিন্ন দেশে সুনামের সাথে ব্যাবসা চালিয়ে যাচ্ছে বাংলাদেশী মালিকানাধীন টাটকা ব্রান্ড । জীবিকার তাগিদে ইউরোপের দেশ ইতালিতে ১৯৯৮ সালে পারি জমান চট্টগ্রামের রাউজানের এমদাদুর রহমান চৌধুরী। টানা তিন বছর একটি প্রতিষ্ঠানে কাজ করার পর নিজ এলাকার সহকর্মী ও বন্ধু মাহাবুব উল আলম কে সাথে নিয়ে নিজেরা কিছু একটা করার চিন্তা নিয়ে স্বল্প পরিসরে ইতালির ভিসেন্সাতে ব্যাবসা শুরু করেন ২০০২ সালে।

সততা , পরিশ্রম ও মেধার বলে সেই ছোট্ট টাটকা প্রতিষ্ঠানটি ইতালির বাজার দখল করে নেয়। ধীরে ধীরে ইতালিতে বাংলাদেশী পন্য সামগ্রি আমদানি শুরু করেন । পর্যায়ক্রমে বাংলাদেশ সহ এশিয়ার কয়েকটি দেশ হতে টাটকা ব্রান্ড এর নিজস্ব পন্য আমদানি শুরু করেন । সেখান হতে মাছ , মাংশ , চাউল, ডাল , গ্রোসারি পন্য ইতালির বাজারে বিক্রি করে সুনামের সাথে ব্যাবসা সম্প্রসারিত করে এখন ইউরোপের বাজারে টাটকা ব্রান্ড সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছেন। ব্যাবসা বৃদ্ধি পাওয়ায় ইতালির ভিসেন্সা তে বড় একটি গোডাউন ভাড়া নিয়ে ব্যাবসা করছেন ।

তার প্রতিষ্ঠানে অধিকাংশ বাংলাদেশী শ্রমিক সহ কর্মসংস্থানের ব্যবস্হা করেছেন ২০ জনের। ইউরোপের দেশ অস্ট্রিয়া , গ্রীস , জার্মানি , স্পেন, পর্তুগাল সহ বেশ কয়েকটি দেশে টাটকা ব্রান্ড দেশীয় পন্যসামগ্রি র চাহিদা পূরন করে ইউরোপের বাইরেও রফতানি শুরু করেছে। তাছাড়া ইতালির সফল ব্যাবসা হিসেবে বাংলাদেশের পন্যের সুনাম বয়ে আনায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পেয়েছেন সম্মাননা ক্রেস্ট ।

টাটকা ব্রান্ড এর কর্ণধার এমদাদুর রহমান চৌধুরী মনে করেন সততা ও পরিশ্রম নিয়ে কাজ করলে সফলতা আসবেই। তিনি মনে করে বাংলাদেশীদের ব্যাবসায় এগিয়ে আসা উচিত , কারন ইতালি সহ ইউরোপে বাংলাদেশী পন্যের চাহিদা রয়েছে । চাহিদা মতো মানসম্মত পন্য সরবরাহ করা গেলে অর্থ নৈতিক ভাবে বাংলাদেশ ও বাংলাদেশী ব্যাবসায়ীরা লাভবান হবে , সেই সাথে সুনাম ছড়িয়ে পরবে বাংলাদেশের।

এই শাখার আরও খবর

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

পেঁয়াজ উৎপাদনে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা

ঢাকা: গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে ২০২৩-২৪ অর্থবছরে তৃতীয় ধাপে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার। সোমবার (২ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ…

হায়দ্রাবাদে ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসায় বাংলাাদেশী গৃহবধূর মৃত্যু তদন্তের দাবি

ঢাকা: ভারতের হায়দারাবাদ ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসা বাংলাদেশী গৃহবধূ ফারহানা আক্তার ওরফে ডিনার মৃত্যুর সুষ্ঠু তদন্ত পূর্বক দায়ীদের বিচারের দাবি করেছেন তার স্বামী ও সন্তানেরা।…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

আমন্ত্রণ পেলে ভারত সফরে যেতে আগ্রহী বিএনপি

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারতমূখী হচ্ছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে দেশটিতে ঘুরে এসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। বিজেপিসহ…

আ. লীগের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে চাই: বিজেপি সভাপতি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে দুই দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এমন মন্তব্য করেছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি)…

বিকেলের পর দুর্বল হতে শুরু করবে ঘূর্ণিঝড় ‘মোখা’

নিজস্ব প্রতিবেদক ঘূর্ণিঝড় ‘মোখা’ রোববার (১৪ মে) বিকেল ৪টার পর থেকে দুর্বল হতে শুরু করবে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখার পিক…

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায়: উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে

ঢাকা: হাজার কিলোমিটার দূরে অবস্থান করলেও ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে এখন দেশের উপকূলীয় এলাকা। এটি মোকাবেলায় উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সারাদেশে মানুষের নিরাপত্তার নিশ্চিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au