আইন আদালত

ডিবি পুলিশের অভিযানে ৪ ডাকাত ও প্রতারকসহ গ্রেপ্তার ৫ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

  • 5:11 pm - June 25, 2020
ডিবি পুলিশের অভিযানে ৪ ডাকাত ও প্রতারকসহ গ্রেপ্তার ৫ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

ময়মনসিংহ , আরিফ রববানীঃ ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আহমার উজ্জামানের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা ওসি (ডিবি)মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) এর নেতৃত্বে অপরাধ দমনের মাধ্যমে জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দিন-রাত অক্লান্ত শ্রম দিচ্ছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শসহ কামাল আকন্দের নেতৃত্বে জেলা আইনশৃঙ্খলার উন্নয়ন ও অপরাধ দমনে নিয়মিত অভিযান চালাচ্ছে জেলা গোয়েন্দা পুলিশ।

তারই ধারাবাহিকতায় ডিবি পুলিশের এসআই(নিঃ) আনোয়ার হোসেন সংগীয় এসআই(নিঃ) আলাউদ্দিন বাদল সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় ২৫শে জুন রাত ৩.৫০ ঘটিকায় কোতোয়ালী থানাধীন চুরখাই ফিলিং ষ্টেশনের সামনে বিশেষ অভিযান চালিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পার্শ্ব থেকে অস্ত্রধারী ডাকাত ১। মোঃ শাহজাহান (২৮), পিতা মৃত-সৈয়দ আলী, মাতা-মোছাঃ খালেদা আক্তার, সাং-গংগাদাসপুর, থানা-কালাই, জেলা-জয়পুরহাট, ২। মোঃ মেহেদী হাসান মৃধা@ হাসান (২৮), পিতা- মৃত এমদাদুল মৃধা, মাতা-মোছাঃ ঝর্ণা বেগম, সাং-শংকরদি নদীরপাড় মৃধাবাড়ী, থানা-রাজৈ, জেলা-মাদারীপুর, ৩। মোঃ রনি (২৫), পিতা মৃত-শহীদ, মাতা-শাহনাজ, সাং-ঝাউগড়া, থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহ, ৪। মোঃ আঃ রহিম (২৮), পিতা-টগরু মিয়া, মাতা-রহিমা বেগম, সাং-কালাম খামার, থানা-উলিপুর, জেলা-কুড়িগ্রাম আসামীদের কে ডাকাতির প্রস্তুতি কালে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের নিকট হইতে ০১(এক) পাইপগান, ০২(দুই) টি কার্তুজ, ০৬(ছয়) টি চাপাতি, এবং ডাকাতি কাজে ব্যবহৃত একটি মাহেন্দ্র পিকআপ গাড়ী উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

এছাড়াও জেলা গোয়েন্দা শাখার অফিসার-ইনচার্জ এর নেতৃত্বে গত ২৪শে জুন মধ্য রাতে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশের একটি টিম আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় প্রতারক শহিদুল ইসলাম(৫৫) কে ঢাকা বনশ্রী এলাকা হতে গ্রেফতার করেছে । গ্রেফতারকৃত প্রতারক শহীদুলের নিকট থেকে বিভিন্ন কোম্পানীর শতাধিক সিম কার্ড ও ০৬টি মোবাইল জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ ।

পুলিশ জানায় প্রতারক শহীদুল দীর্ঘদিন বিভিন্ন জেলায় পুলিশ লাইনের পরিচয় দিয়ে মানুষের সাথে বিভিন্ন এধরনের প্রতারণা করছে আসছে।

জেলা গোয়েন্দা ওসি শাহ কামাল আকন্দ জানায়-মানুষের জানমালের নিরাপত্তায় অপরাধ দমনে আমাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে তিনি সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au