আইন আদালত

বিরামপুরে ইজিবাইক ছিনতাইয়ে বাধা দেওয়ায় মিল মালিককে কুপিয়ে হত্যা

  • 5:06 pm - June 25, 2020
বিরামপুরে ইজিবাইক ছিনতাইয়ে বাধা দেওয়ায় মিল মালিককে কুপিয়ে হত্যা

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর বিরামপুর উপজেলায় ইজিবাইক ছিনতাইয়ে বাধা দেওয়ায় নছির উদ্দিন (৭০) নামে ১ মিল মালিককে হত্যা করেছে ছিনতাইকারীরা। এসময় ছিনতাইকারীরা ২টি বড় ইজিবাইক নিয়ে পালিয়ে গেছে।

বুধবার (২৪ জুন) দিবাগত রাত আড়াইটায় জেলার বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের হরিহরপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মিল মালিক নসির উদ্দীন ওই গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান মনির জানান, হরিহরপুর গ্রামের নসির উদ্দীনের মিলে রাতে ৫টি বড় ও ২টি ছোট অটো বাইক চার্জে দেয়া ছিল। রাতে মিলে অবস্থান করছিলেন নসির উদ্দীন। রাত আড়াইটার দিকে ৪/৫ জনের সংঘবদ্ধ ছিনতাইকারী মিলে এতে তাকে বেদম মারধর করে।

এক পর্যায়ে ছিনতাইকারীরা তার মাথায় আঘাত করে মিল থেকে ৩০০ গজ দুরে রাস্তার ধারে শাখা যমুনা নদীতে পাড়ে পরনের লুঙ্গি দিয়ে উলঙ্গ করে হাত পা বেঁধে রেখে পালিয়ে যায়।

এসময় ছিনতাইকারীরা মিলে রাখা ২টি বড় ইজিবাইক নিয়ে যায়। পরে স্থানীয়রা নছির উদ্দীনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) ভর্তি করে।

পরে গতকাল বৃহস্পতিবার সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। ওইদিন সকালে নিহতের বড় ছেলে নুর আলম বাদী হয়ে অজ্ঞাতনামা ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au