আইন আদালত

কেরানীগঞ্জে একাধিক মামলার তালিকাভুক্ত মাদক সম্রাট রাজু আটক

  • 11:42 am - June 25, 2020
কেরানীগঞ্জে একাধিক মামলার তালিকাভুক্ত মদক সম্রাট রাজু আটক

কেরানীগঞ্জ( ঢাকা)প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ১০লাখ টাকার হেরোইনসহ একাধিক মাদক মামলার আসামী রাজু (৩৮) কে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। ২৫ বৃহস্পতিবার ভোরে জিনজিরা এলাকা থেকে তাকে আটক করা হয়।

কেরানীগঞ্জ থানার এস আই রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি জিনজিরা আওয়ামী লীগের পার্টি অফিসের পিছনের গলিতে মাদক কেনাবেচা হচ্ছে। এ সময় অভিযান চালিয়ে রাজুকে আটক করি।

আটকের পর তার কাছ থেকে ১ হাজার পুরিয়া হেরোইন (যার বাজার মূল্য ১০ লাখ টাকা), নগদ ৭ হাজার টাকা, একটি খেলনা পিস্তল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। রাজু দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রাজুর পিতার নাম: মৃত আনসার আলী, সে জিনজিরা ইউনিয়নের রহমতপুর গ্রামের মোল্লা বাড়িতে বসবাস করে।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম পিপিএম বলেন, রাজু একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ২টি, ঢাকা কোতয়ালী থানায় ১টি ও চট্রগ্রামের লোহাগড়া থানায় ১টিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au