ধর্ম

পরিস্থিতি অনুকূলে থাকলে বাংলাদেশীরা এবারের হজে অংশগ্রহণ করবে , মক্কায় ধর্ম প্রতিমন্ত্রী

  • 5:17 pm - March 24, 2022

সেলিম আহমেদ, সৌদি আরব থেকেঃ পবিত্র মক্কায় ধর্মপ্রতিমন্ত্রী বলেন, আশা করা যায়, সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী পবিত্র হজ অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশী হজযাত্রীরা এবারের হজে অংশগ্রহণ করবেন । এবারের হজে কোটাবিত্তিক বাংলাদেশ থেকে কতজন হজযাত্রী অংশগ্রহণ করবে এখন পর্যন্ত মুখ খুলে নি সৌদি সরকার, তবে করোনা পরিস্থিতি উন্নতি হলে বাংলাদেশ থেকে হজ যাত্রীগন অংশগ্রহণ করার সুযোগ দেবে এ আশ্বাস দিয়েছে সৌদি আরব ।

তিনি আরও বলেন, সৌদি সরকারও চায় সবার অংশগ্রহণে হজ কার্যক্রম পালিত হোক । এ পর্যন্ত সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে সবকিছু নির্ভর করছে মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর ওপর । ২০২২ সালের হজে বাংলাদেশি হাজীদের অংশগ্রহণের বিষয়ে সৌদি সরকার কতসংখ্যক হাজীকে অংশগ্রহণের অনুমতি দিবেন সেই বিষয়ে কথা বলতেই মূলত সৌদি আরব সফর করছেন তিনি । পবিত্র মক্কায় বৃহত্তর ময়মনসিংহ বিভাগীয় সৌদি আরব প্রবাসী আওয়ামী পরিবারের এক গনসংবর্ধনা অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এসব কথা বলেন ।

গতকাল মক্কায় হজ অফিসে মন্ত্রীকে এ সংবর্ধনা দেওয়া হয় । এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় সৌদি আরব প্রবাসী আওয়ামী পরিবারের সভাপতি মোঃ নবীন খান ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাইদ খোকনের পরিচালনায় সভায় বক্তব্য দেন , ফয়সাল আহমেদ,আব্দুল কাদের ,আলাউদ্দীন খান, শফিক মিয়া,রাজন,ইসহাক সহ আরো অনেকেই ।

এই শাখার আরও খবর

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

পেঁয়াজ উৎপাদনে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা

ঢাকা: গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে ২০২৩-২৪ অর্থবছরে তৃতীয় ধাপে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার। সোমবার (২ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ…

হায়দ্রাবাদে ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসায় বাংলাাদেশী গৃহবধূর মৃত্যু তদন্তের দাবি

ঢাকা: ভারতের হায়দারাবাদ ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসা বাংলাদেশী গৃহবধূ ফারহানা আক্তার ওরফে ডিনার মৃত্যুর সুষ্ঠু তদন্ত পূর্বক দায়ীদের বিচারের দাবি করেছেন তার স্বামী ও সন্তানেরা।…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

আমন্ত্রণ পেলে ভারত সফরে যেতে আগ্রহী বিএনপি

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারতমূখী হচ্ছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে দেশটিতে ঘুরে এসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। বিজেপিসহ…

আ. লীগের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে চাই: বিজেপি সভাপতি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে দুই দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এমন মন্তব্য করেছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি)…

জি-৭ সম্মেলনে যোগ দেবেন জেলেনস্কি

সারাবিশ্ব: সদস্য না হয়েও বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর জোট গ্রুপ অব সেভেনের (জি-৭) বার্ষিক সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জাপানের হিরোশিমায় শুক্রবার (১৯…

বিকেলের পর দুর্বল হতে শুরু করবে ঘূর্ণিঝড় ‘মোখা’

নিজস্ব প্রতিবেদক ঘূর্ণিঝড় ‘মোখা’ রোববার (১৪ মে) বিকেল ৪টার পর থেকে দুর্বল হতে শুরু করবে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখার পিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au