আইন আদালত

দিনাজপুরের বিজিবি’র অভিযানে ফেন্সিডিল সহ আটক তিন

  • 1:52 pm - March 24, 2022

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ভারতীয় আমদানী নিষিদ্ধ ২২ বোতল ফেন্সিডিল সহ মোঃ মশারফ হোসেন (৩৬),আসাদুজ্জামান নূর (৩০),মোঃ সবুজ মিয়া (২২) নামে তিন চোরা কারবারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। উপজেলার উলিপুর সীমান্ত এবং সদর উপজেলার দাইনুর সীমান্তের রথীনাথপুর এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক মোশারফ হোসেন কাজিহাল ইউনিয়নের ভেড়ম এলাকার মৃত ইব্রাহীমের ছেলে,আসাদুজ্জামান নূর সদর উপজেলার মুরাদপুর এলাকার মো. আফতাব উদ্দিন এর ছেলে এবং মোঃ সবুজ মিয়া একই উপজেলার রথীনাথপুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে। বিজিবি সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ বৃহস্পতিবার ভোর রাত তিন টায় ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের উলিপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৬ বোতল ফেনিাসডিল সহ মোঃ মশারফ হোসেন (৩৬) কে আটক করে।

পরে ভোর ৪ টায় দিনাজপুর সদর উপজেলার দাইনুর সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার নং ৩১৫/৩-এস থেকে ১.৫ কিঃমিঃ দুরে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে রথীনাথপুর বাজারের পাশ থেকে ৬ বোতল ফেন্সিডিল সহ আসাদুজ্জামান নূর (৩০)ও মোঃ সবুজ মিয়া (২২) নামে ওই দুই চোরা কারবারীকে আটক করে ১টি মোটর সাইকেল, ২টি মোবাইল সিম ও বাংলাদেশি নগদ সাত হাজার ছয়শত বিশ টাকা উদ্ধার সহ তাদের থানায় হস্তান্তর করে বিজিবি।

ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে: কর্ণেল মো. শরিফুল্লাহ আবেদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী ২৯ বিজিবি অধীনস্থ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদক চোরাচালানের সময় তাদের আটক করা হয়েছে। সীমান্ত রক্ষা সহ চোরাচালান রোধে কড়া নজরদারী রাখা হয়েছে,এধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au