সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার মাক্তাপুর কলাবনা গ্রাম থেকে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মনি বর্মন(২২)কে হাতেনাতে গ্রেফতার করেছে র্্যাবের আভিযানিক দল। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, পর্নোগ্রাফি, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ মাদকসেবীর বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল অদ্য ১৩ মার্চ সন্ধ্যা ৬ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন নাচোল ইউনিয়নের মাক্তাপুর কলাবনা গ্রামের জামে মসজিদের সামনে কাঁচা রাস্তার উপর অভিমান পরিচালনা করা হয়।
কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃতে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজা ১ টি মোবাইল ফোন সহ মনি বর্মন’কে হাতেনাতে গ্রেফতার করে। উক্ত মাদক ব্যবসায়ী নাচোল উপজেলার মাক্তাপুর কলাবনা গ্রামের জয়দেব বর্মন এর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা সাক্ষীদের সম্মুখে অকপটে স্বীকার করেছে বলে প্রেস নোটে নিশ্চিত করা হয়। উল্লিখিত জব্দকৃত আলামত গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখে যুব সমাজকে বিপথগামী করছে। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় মামলা রুজু করা হয়েছে।