আইন আদালত

কালিয়ায় শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে অভিযুক্ত আটক

  • 4:31 pm - February 25, 2022

হাচিবুর রহমান,কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের কালিয়ায় ৪ বছরের শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে মোস্ত শেখ(৫০) নামে নামে এক ব্যাক্তিকে আটক করেছে কালিয়া থানা পুলিশ। এ ঘটনায় ২৪ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) শিশুর মাতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কালিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-১০। মোস্ত শেখ উপজেলার শীতলবাটি গ্রামের মৃত নুরু শেখের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২২ ফেব্রুয়ারী দুপুরে ভুক্তভোগী ৪ বছরের শিশুটি তার ২ বছরের ভাইকে নিয়ে তাদের বাড়ীর উঠানে খেলা করছিল। এ সময় প্রতিবেশী মোস্ত শেখ শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে বাড়ীর পাশে খালের সাইডে একটি ঝোপের ভিতর নিয়ে ধর্ষন চেষ্টা চালায়। শিশুটির আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে মোস্ত পালিয়ে যায়। আহত শিশুটিকে প্রতিবেশীরা তাদের বাড়ীতে নিয়ে আসে। পরদিন সন্ধায় শিশুটির মা তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেলে রেফার্ড করেন এবং ওই রাতেই শিশুটিকে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়।

এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া বলেন, ভুক্তভোগীর শিশুর মাতার অভিযোগ দায়ের করায় আসামীকে গ্রেফতার করা হয়েছে। সে উক্ত ঘটনা ঘটিয়েছে মর্মে প্রাথমিকভাবে সত্যতা স্বীকার করেছে। মামলার তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত আসামীকে জেল হাজতে আটক রাখার জন্য বিজ্ঞ আদালতে প্রেরণকরা হয়েছে।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au