আইন আদালত

ফুলবাড়ীতে পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা আটক দুই

  • 11:20 am - February 25, 2022

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে পুলিশ পরিচয়ে পিকাআপ ছিনতাইয়ের চেষা কালে মো. হৃদয় খাঁন ভূট্টু (৩২) এবং মো. শাহিন আলম (৩১) নামে দুই যুবককে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের পৌর শহরের উত্তর সুজাপুর এলাকায় এই ঘটনা ঘটে ।
আটক মো. হৃদয় খাঁন ভূট্টু (৩২) গাজীপুর জেলার গাছা থানার টঙ্গী চেরাগ আলী বড় দেওরা মদুফা এলাকার সুরত আলীর ছেলে এবং মো. শাহিন আলম (৩১) রংপুর জেলার বদরগঞ্জ থানার রামকৃষ্ণপুর এলাকার মো. নওশাদ আলীর ছেলে।

থানা পুলিশ সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌর শহরের উত্তর সুজাপুর এলাকায় মো. হৃদয় খাঁন ভূট্টু (৩২) এবং মো. শাহিন আলম (৩১) নামে দুই যুবক মোটরসাইকেল দিয়ে রাস্তা ব্যারিকেড সৃষ্টি করে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে একটি পিকআপ ছিনতায়ের চেষ্টা করে। এসময় সন্দেহ হলে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,পিকআপ ছিন্তাইয়ের সময় স্থানীয়রা দুজনকে আটক করে
থানায় হস্তান্তর করে।ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেটি জব্দ করা হয়। পরে পিকআপ চালক মো. আরিফুল ইসলাম আপেল বাদী হয়ে শুক্রবার থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং (১২)।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au