আইন আদালত

গোমস্তাপুরে চাঞ্চল্যকর শিশু হামিম হত্যাকান্ডের রহস্য উদঘাটন-হত্যাকারী গ্রেফতার

  • 8:19 am - February 24, 2022

সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের দাঁড়িপাতা গ্রামের সাত বছর বয়সী শিশু হামিম হত্যাকান্ডের রহস্য ২৪ ঘন্টায় উদঘাটন করেছে গোমস্তাপুর থানা পুলিশ। এ ঘটনায় আটক একই এলাকার মৃত সোহরাব হোসেনের ছেলে মুদি দোকানি মুকলেস (৫৫)।

২৩ ফেব্রুয়ারী বুধবার আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে ঘাতক মুখলেস। এর আগে ২২ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে নিখোঁজ শিশুটির মরদেহ একটি ডাল ক্ষেত থেকে উদ্ধার করা হয়। মৃত শিশুটির নাম হামিম (৭)। সে দাঁড়িপাতা গ্রামের রেজাউল করিমের ছেলে। গত সোমবার সকাল থেকে শিশুটি নিখোঁজ ছিল বলে তার পরিবার জানায়।

এ ঘটনায় পুলিশ জিঞ্জাসাবাদের জন্য ৩ জনকে আটক করলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে মূলহোতা চিহ্নিত হয়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, মূল আসামী মুকলেশ তুচ্ছ ঘটনায় শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করে দিনভর লাশ বাড়িতে লুকিয়ে রেখে রাতে আধারে ডালক্ষেতে ফেলে রেখে যায়।

জিজ্ঞাসাবাদে মুকলেশ জানায়, শিশুটি তার দোকানে টিভি দেখার সময় ঘন ঘন চ্যানেল পাল্টাতে থাকলে সে রিমোট চাইলে শিশু হামিম রিমোট ভেঙে ফেলায় ক্ষিপ্ত হয়ে সে তাকে স্বাসরোধ করে হত্যা করেছে। এ ব্যাপারে মঙ্গলবার শিশুটির পিতা বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন বলে তিনি জানান।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au