সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকায় মালিকানাবিহীন পরিত্যাক্ত অবস্থায় ২৫৫ গ্রাম আটক করে বিজিবি সদস্যরা।
বিজিবির পাঠানো প্রেস নোটে নিশ্চিত করে জানান হয়, নিজস্ব তথ্যের ভিত্তিতে ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা আনুমানিক সোয়া ৬ ঘটিকায় সোনামসজিদ বিওপির হাবিলদার মোঃ ফারুক আহাম্মেদ এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫ মেইন হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিরোজপুর নামক স্থান হতে মালিকবিহীন ২৫৫ গ্রাম হেরোইন আটক করতে সক্ষম হয়।
এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।