সারাদেশ

বিসিএস’র ফল জানা হলো না ববি শিক্ষার্থীর

  • 9:29 am - June 24, 2020
বিসিএস’র ফল জানা হলো না ববি শিক্ষার্থীর

বরিশাল: ৪০তম বিসিএস’র প্রিলিমিনারি উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার ফলাফলের অপেক্ষায় ছিলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী আবিদুল ইসলাম। কিন্তু সে অপেক্ষা আর ফুরাবে না কখনোই।

দুরারোগ্য স্কোলিওসিস সংক্রমণে বিসিএস’র ফলাফল আসার আগেই চলে গেলেন না ফেরার দেশে। সোমবার (২২ জুন) দিবাগত রাত দেড়টার দিকে বরিশাল নগরীর ১২ নম্বর ওয়ার্ডস্থ নিজ বাসভবনে তার মৃত্যু হয়েছে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম সম্মান শ্রেণিতে ভর্তির পরপরই স্পষ্ট হতে থাকে তার স্কোলিওসিস রোগের।

চিকিৎসকদের মতে, স্কোলিওসিস হচ্ছে মুলত জন্মগত রোগ। এটি মানবদেহের মেরুদণ্ড বাঁকা করে ফেলে। বয়সের সাথে সাথে তা ক্রমাগত বাড়তে থাকে। এতে ফুসফুসে প্রভাব পরে। সঠিক চিকিৎসা না পেলে রোগীর মৃত্যু হয়।

আবিদুলের সহপাঠীরা জানান, রোগে আক্রান্ত হলেও অত্যন্ত মেধাবী ছিলেন আবিদুল ইসলাম। সে কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাঁদা তুলে তার চিকিৎসার সহায়তাও করেছিলো। আবিদুল প্রত্যেকটি পরীক্ষায় ভালো ফলাফল করতেন। বর্তমানে স্নাতক শ্রেণিতে ছিলেন।

মেধাবী শিক্ষার্থী আবিদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিন বলেন, আবিদুল ইসলাম ছিলো অত্যন্ত মম্র ও ভদ্র। তার মৃত্যুর মধ্যদিয়ে ববি হারালো এক মেধাবী শিক্ষার্থীকে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au