প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
জিল্লুর রহমান জয় : মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য রাজশাহীর ১২ নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানো হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে তাদের সম্মাননা জানানো হয়। জেলা প্রশাসক আবদুল জলিল তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রাণালয়ের উদ্যোগে এ দিন দেশের ৬৫৪ জন নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানো হয়।
কেন্দ্রীয়ভাবে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এর মূল অনুষ্ঠান শুরু হয়। একই সময়ে দেশের সব জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনীত নারীদের এই সম্মাননা দেওয়া হয়। রাজশাহীর সম্মাননা পাওয়া বীর মুক্তিযোদ্ধা নারীরা হলেন, সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার, পুঠিয়ার বাঁশবাড়ী গ্রামের ফিরোজা বিবি, পুঠিয়ার নওপাড়া এলকার আঙ্গুরা বেগম, বাগমারার গোয়ালাকান্দি এলাকার শামসুন নাহার, বাঘার চকছাতারী এলাকার শাহীদা বেগম শাহানা, নগরীর সাগরপাড়ার লায়লা পারবীন বানু, নগরীর লক্ষ্মীপুরের আলেয়া শরীফ, মহিষবাথান এলাকার কাজী মিসবাহুন নাহার, নগরীর কুমারপাড়া এলাকার সান্তনা ঘোষ,
উপশহরের নাজবুন নেছা, ঘোড়ামারার বুলবুল রাণী ঘোষ এবং সাবিত্রী বিশ্বাস। ঢাকার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের রাজশাহী শাখার উপ-পরিচালক শবনম শিরিন, প্রোগ্রাম অফিসার রাশেদা পারভীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, জাতীয় মহিলা সংস্থার রাজশাহী শাখার চেয়ারম্যান মর্জিনা পারভীন প্রমুখ।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au