আইন আদালত

কালিয়ায় বিদ্যালয় থেকে চুরি হওয়া ৯টি ল্যাপটপ উদ্ধার

  • 3:28 pm - February 15, 2022

হাচিবুর রহমান,কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ নড়াইল জেলার কালিয়া পৌরসভার শহীদ শেখ এখলাস উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে চুরি হওয়া চৌদ্দটি ল্যাপটপের মধ্যে ৯টি ল্যাপটপ উদ্ধার করেছেন কালিয়া থানা পুলিশ। সোমবার (১৪ ফেব্রুয়ারি) তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ওই বিদ্যালয়ের থেকে চুরি হওয়া ১৪টি ল্যাপটপ এরমধ্য নয়টি ল্যাপটপ পার্শ্ববর্তী জেলা খুলনা সহ বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে কালিয়া থানা পুলিশের একটি বিশেষ টিম।

এসময় চুরির সাথে জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় কালিয়া থানা পুলিশ। আটককৃত আসামিরা হলেন, কালিয়া উপজেলার নোয়াগ্রাম গ্রামের সুলতান মোল্লার ছেলে আমিনুল ইসলাম ওরফে সজল (২০) নজরুল মোল্লার ছেলে জুনায়েদ মোল্লা ওরফে জিনাই (২২)ও রবিউল ইসলাম এর ছেলে জাহিদ মোল্লা (২১) এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া জানান, গত বছরের ২৭ ডিসেম্বর রাতের কোনো এক সময় কালিয়া পৌরসভাধীন কুলশুর গ্রামের শহীদ শেখ এখলাস উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ১৪ টি কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী চুরি হয়।

ঘটনা জানার পরই আমি সহ আমার অফিসার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করি। পরবর্তী দিন অর্থাৎ ২৮ শে ডিসেম্বর ২০২১ ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালিয়া থানায় অজ্ঞাতনামা আসামিদের নামে একটি চুরির মামলা দায়ের করলে আমি নড়াইল জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায়ের নির্দেশনায় এবং তথ্য প্রযুক্তির সহায়তায় উদ্ধার অভিযান পরিচালনা করে সোমবার রাত থেকে শুরু করে ২৪ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে চৌদ্দটি ল্যাপটপের মধ্যে নয়টি ল্যাপটপ উদ্ধার করতে সক্ষম হয় এবং বাকি পাঁচটি ল্যাপটপ উদ্ধার করতে জোর তৎপরতা চলমান রয়েছে।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au