সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ র্্যাব-৫ ক্যাম্পের আভিযানিক দল ১১ ফেব্রুয়ারী রাত ১০ ঘটিকায় চাঞ্চল্যর বদি হত্যাকান্ডের মামলার এজাহারনামীয় আসামী মোঃ বাবু (৩০) ও মোঃ জাইদুল ইসলাম(৩২)কে আটক করা হয়।
সিপিসি-১’ চাঁপাইনবাবগঞ্জ, র্্যাব-৫, ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির প্রেস ব্রিফিং এ জানান,
চাপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চর শেখালীপুর রাবনপাড়া গ্রামে বাড়ী ভিটার সিমানা নিয়ে মোঃ বদিউজ্জামান @ বদি (৪৫) এর সাথে একই গ্রামের তার চাচাত ভাই মজিবুর রহমান শেখ @ শেখ @ লাইহা (৫০) গ্রু পের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল।
গত ইং বছরের ৩ ডিসেম্বর বিকালে স্থানীয় লোকজনের সহায়তায় বাড়ীর ভিটা মাপজোগ করে সমস্যা সমাধান করা হয়। আসামি পক্ষের মজিবুর রহমান শেখ @ শেখ @ লাইহা (৫০) গ্রুপের আপোষ মনোঃপুত না হওয়ায় গত ৪ ডিসেম্বর সকাল অনুমানিক সোয়া ৬ ঘটিকায় আসামী মজিবুর রহমান শেখ @ শেখ @ লাইহাসহ ২১/২২ জন ভিকটিম মোঃ বদিউজ্জামান @ বদি ও তার স্ত্রী সন্তানের উপর অতর্কিত হামলা করে।
এসময় আসামীরা হাসুয়া ও কান্তা দিয়ে ভিকটিম মোঃ বদিউজ্জামান @ বদি এর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে নির্মমভাবে কোপ দিলে ভিকটিম ভিকটিম মোঃ বদিউজ্জামান @ বদি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এছাড়াও আসামীদের দেশীয় অস্ত্রের আঘাতে ভিকটিমের সন্তান মোঃ নয়ন (১৭) রক্তাক্ত জখম হয়। ঘটনার পর হতে আসামীরা পলাতক হয়।
আভিযানিক দল আসামিদের গ্রেফতারের নিমিত্তে গোয়েন্দা নজরদারী জোরদার করে এবং গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন বোয়ালী গ্রাম এলাকা থেকে দীর্ঘদিন পলাতক থাকা হত্যাকান্ডের সাথে জড়িত এজাহারনামীয় সদর উপজেলার শাহাজাহানপুর ইউনিয়নপর চর শেখালীপুর রাবনপাড়া গ্রামের ২নং আসামী মোঃ বাবু (৩০), পিতা- মজিবুর রহমান শেখ @ শেখ @ লাইহা এবং এজাহারনামীয় একই গ্রামের মোকলেছুর রহমানের ছেলে ১০নং আসামী মোঃ জাইদুল ইসলাম (৩২)দ্বয়কে আটক করা হয়।
জানা যায়, আসামীরা টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন বোয়ালী গ্রাম এলাকায় নাম-ঠিকানা গোপনপূর্বক রাজমিস্ত্রির কাজের ছদ্মবেশে পলাতক ছিল।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীগণ উক্ত হত্যাকান্ডে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত অভিযুক্তদ্বয়কে চাপাইনবাবগঞ্জ জেলার সিআইডির নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান বলে জানানো হয়।