প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
রেঞ্জ রোভারসহ সাতটি গাড়ি বিক্রির জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল ইভ্যালির বর্তমান পরিচালনা পর্ষদ। গাড়িগুলোর সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার টাকা। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ধানমন্ডির ১৪ নম্বর সড়কের ৩ নম্বর বাড়ির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে নিলাম শুরু হওয়ার কথা রয়েছে। বুধবার ইভ্যালির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মাহবুব কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হাইকোর্ট বিভাগের নির্দেশে এসব গাড়ি নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিলামে যে কেউ এতে অংশ নিতে পারবেন।
সাতটি গাড়ির মধ্যে রয়েছে:
ঢাকা মেট্রো-ঘ-১৮-৭০৯৮, রেজি: সন-জুন ২০, রেঞ্জ রোভার, ব্র্যান্ড-ল্যান্ড। ২০২০ সালে তৈরি গাড়িটি ন্যূনতম নিলাম মূল্য শুরু হবে এক কোটি ৬০ লাখ টাকায়।
ঢাকা মেট্রো-গ-৪৫-৪১২৭, রেজি: সন-জানু ২১, টয়োটা প্রিউস, ব্র্যান্ড-টয়োটা। ২০১৫ সালে তৈরি গাড়িটির ন্যূনতম নিলাম মূল্য শুরু হবে ১৩ লাখ ৫০ হাজার টাকায়।
ঢাকা মেট্রো-ঘ-১৮-৭৫১২, রেজি: সন-জুলাই ২০, টয়োটা চিএইচআর হাইব্রিড, ব্র্যান্ড- টয়োটা। ২০১৭ সালে তৈরি গাড়িটির ন্যূনতম নিলাম মূল্য শুরু হবে ১৮ লাখ টাকায়।
ঢাকা মেট্রো-গ-৪৫-৪৬২০ এবং ঢাকা মেট্রো-গ-৪৫-৪৬২১, রেজি: সন-জানু ২১, টয়োটা এক্সিও, ব্র্যান্ড টয়োটা। ২০১৫ সালে তৈরি গাড়ি প্রত্যেকটির নিলাম মূল্য ৯ লাখ ১৮ হাজার টাকা।
ঢাকা মেট্রো-ঘ-১৮-৯৬১৫, রেজি: সন-জানু ২১, হোন্ডা ভেসেল, ব্র্যান্ড হোন্ডা। ২০১৫ সালে তৈরি গাড়িটি ন্যূনতম নিলাম মূল্য ১৬ লাখ টাকা।
ঢাকা মেট্রো-চ-৫৬-৪৮২২, রেজি: সন-জুন ২০, মাইক্রোবাস, ব্র্যান্ড টয়োটা। ২০১৫ সালে তৈরি গাড়িটি ন্যূনতম নিলাম মূল্য শুরু হবে ১২ লাখ টাকা।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au