সারাদেশ

বান্দরবানে গোলাগুলিতে এক সেনাসদস্যসহ নিহত ৪

  • 6:38 am - February 03, 2022

বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর একটি টহল দলকে লক্ষ্য করে গুলি চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। এতে এক সেনাসদস্য ও তিন সন্ত্রাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর এক সেনাসদস্য। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। সেনা সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রুমা উপজেলার বথিপাড়া এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য জনসংহতি সমিতির (জেএসএস) সদস্যদের সঙ্গে বান্দরবানের রুমা জোনের একটি সেনা টহল দলের গোলাগুলির ঘটনা ঘটে। নিহত সেনাসদস্যের নাম হাবিবুর রহমান। নিহত এ সিনিয়র ওয়ারেন্ট অফিসার ওই টহল দলের কমান্ডার ছিলেন।

বান্দরবান সেনা রিজিয়ন সূত্রে জানা যায়, বুধবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বান্দরবান রিজিয়নের অন্তর্গত রুমা জোনে নিয়োজিত ২৮তম বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্টের সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টহল দল বথিপাড়া এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানের মাথায় ও অপর সেনাসদস্য ফিরোজের পায়ে গুলিবিদ্ধ হয়। এসময় সেনাসদস্যদের পাল্টা গুলিতে তিন জেএসএস সদস্য নিহত হন।

গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সেনা কর্মকর্তা হাবিবুর রহমান মারা যান। আহত অপর সেনাসদস্য ফিরোজকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের একটি সাব-মিশিনগান, ২৭৫ রাউন্ড তাজা গুলি, ৩টি ম্যাগাজিন, ৩টি গাদা বন্দুক, ৫ রাউন্ড গাদা বন্দুকের গুলি, ৫টি মোবাইল ফোন, নগদ ৫২ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়। এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জাগো নিউজকে জানিয়েছেন, নেটওয়ার্ক সমস্যার কারণে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তবে গোলাগুলিতে একজন সেনাসদস্য ও তিনজন সন্ত্রাসী নিহত হওয়ার খবর শুনেছি।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au