সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভাধীন শেখটোলা থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটার গান, ১টি ম্যাগজিন, ৭ রাউন্ড গুলি ও ১টি মোবাইল সেটসহ মোঃ আপেল (২১) কে গ্রেফতার করেছে সিপিসি-১, র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল।
র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নিয়মিত মাদক, জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।এরই ধারাবাহিকতায় সিপিসি১,
চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প,র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ৩১ জানুয়ারি আনুমানিক রাত পৌনে ১২ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভাধীন ৬নং ওয়ার্ডের শেখটোলা মোড়ের আব্দুল্লাহ মার্কেটের সামনে হতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করেন। এসময় ০১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটার গান,
ম্যাগাজিন ১টি, গুলি ৭ রাউন্ড, মোবাইল সেট ১টি এবং সীমকার্ড ১টিসহ মোঃ আপেল (২১), পিতা-মৃত কফিল উদ্দিন সাং-হাদিগনর , ইউপি-৩নং শ্যামপুর ইউনিয়ন, থানা- শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে জব্দকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র অজ্ঞাত স্থান হতে অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তি একজন অস্ত্র ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ অস্ত্র ক্রয় বিক্রয় করে আসছে বলে র্যাবের পাঠানো প্রেস নোটে নিশ্চিত করা হয়।