মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭জনকে ১৩শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ শুক্রবার বিকেল ৪টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত পৌর শহরের বাজার সহ বিভিন্ন এলাকায় জনসমাগম হয় এমন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা:শামিমা আক্তার জাহান।
অভিযান পরিচালনাকালে,সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী চার জনকে ৮শত টাকা এবং দন্ডবিধি ১৮৬০ অনুসারে স্বাস্থ্যবিধি না মেনে চলায় তিনজন কে ৫শত টাকা জরিমানা আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভুমি)ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা:শামিমা আক্তার জাহান বলেন, করোনা ভাইরাস সর্ম্পকে সাধারণ মানুষকে সচেতন করতে মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সতর্ক করা হয়।
এছাড়া সড়ক পরিবহন আইন অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ছাড়া মোটর সাইকেল চালানোর ক্ষেত্রেও সতর্ক করা হয়। এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় থানা পুলিশসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।