সারাদেশ

নরমাল ডেলিভারি, চিকিৎসকের সঙ্গে ফোনে যোগাযোগ ফি ৮ হাজার!

  • 2:58 pm - January 20, 2022

রোগীর সঙ্গে চিকিৎসকের দেখা হয়নি। শুধু রোগীর বিষয়ে ওই চিকিৎসকের সঙ্গে মোবাইলে কথা বলেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। আর এতেই রোগীর পরিবারকে গুনতে হয়েছে আট হাজার টাকা। কক্সবাজারের বেসরকারি জেনারেল হাসপাতাল ও প্রসূতি চিকিৎসক তানজিনা শারমিনের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন এক ভুক্তভোগী। রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৪ জানুয়ারি সকাল ৭টায় বেসরকারি জেনারেল হাসপাতালে প্রসববেদনা নিয়ে ভর্তি হন ইশরাত জাহান সুমি (২৯)।

সেখানে কোনো চিকিৎসকের সহযোগিতা ছাড়াই ভর্তির ২০ মিনিট পর এক ফুটফুটে সন্তানের জন্ম দেন সুমি। ভর্তির পর রোগীর বিষয়ে পরামর্শ নিতে প্রসূতি চিকিৎসক তানজিনা শারমিনের সঙ্গে ফোনে যোগাযোগ করে হাসপাতাল কর্তৃপক্ষ। এ বাবদ বিল ধরা হয়েছে আট হাজার টাকা। রোগীর ভাই আবদুল আমিন বলেন, ‘আমার বোন মাত্র পাঁচ ঘণ্টা ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ওইদিন বেলা সাড়ে ১১টার দিকে ছাড়পত্রের জন্য ক্যাশ কাউন্টারে বিল জমা দিতে গেলে ১৪ হাজার ১০০ টাকার বিল ধরিয়ে দেওয়া হয়। বিল ভাউচারে ভর্তি ফি বাবদ এক হাজার টাকা, ব্যবস্থাপত্রের জন্য ৫০০ টাকা, ডা. তানজিনা শারমিনের বিল আট হাজার ও হাসপাতালের বিল ৪ হাজার ৬০০ টাকা ধরা হয়।’

jagonews24এক রোগীর বিল ভাউচার

তিনি আরও বলেন, ‘আমার বোনের সন্তান প্রসবের সময় ওই চিকিৎসক ঢাকায় ছিলেন। ফোনে তার সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ যোগাযোগ করেছে বলে শুনেছি। এই যোগাযোগের জন্যই আট হাজার টাকা গুনতে হয়েছে।’ এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন আবদুল আমিন। খোঁজ নিয়ে জানা গেছে, শুধু সুমির পরিবার নয়, জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা অনেকেই এ ধরনের অভিযোগ করেছেন। বেশিরভাগ রোগী ও স্বজনদের অভিযোগ চিকিৎসক তানজিনা শারমিনের বিরুদ্ধে।

গতবছরের ৩০ এপ্রিল জান্নাতুল ফেরদৌস নামের এক প্রসূতি রোগীর কাছ থেকে ১৪ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে রোগী জান্নাতুল ফেরদৌস বলেন, ‘প্রসববেদনা উঠলে জেনারেল হাসপাতালে ভর্তির পরামর্শ দেন চিকিৎসক তানজিন শারমিন। পরে স্বাভাবিকভাবে বাচ্চার জন্ম হয়। কিন্তু বিল দিতে গিয়ে বাধে বিপত্তি। বিল হাতে নিয়ে দেখা যায় নরমাল ডেলিভারি করার পরও চিকিৎসক তানজিন শারমিনের ফি ধরা হয়েছে ১০ হাজার টাকা।’

তিনি আরও বলেন, ‘মাত্র আট ঘণ্টার জন্য হাসপাতালের বিল ধরা হয় সাড়ে চার হাজার টাকা। বিলের বিষয়ে আপত্তি জানালে কোনো ধরনের সহযোগিতা না করে পুরো বিল নিয়ে নেয় কর্তৃপক্ষ।’ এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক তানজিন শারমিন বলেন, আমার কাছে অনেক রোগীই আসে। এসব বিষয় আমার এখন স্মরণ নেই। তারা আমার কাছে কোনো অভিযোগ করেননি। তিনি এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

jagonews24এ ঘটনায় ফেসবুকে স্ট্যাটাস দেন এক রোগীর স্বজন

অভিযোগের বিষয়ে কক্সবাজার জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক সুনয়ন বুড়ুয়ার সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি অভিযোগ শোনার পর ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেন। ওই হাসপাতালের চেয়ারম্যান ডা. জি এম কাদেরী বলেন, ‘চিকিৎসকের সুপারিশে যারা আমাদের হাসপাতালে ভর্তি হন তারা মূলত ওই চিকিৎসকের রোগী, আমাদের নন। সেক্ষেত্রে চিকিৎসকের ফি নেওয়ার বিষয়ে আমাদের করার কিছু নেই।’

তিনি আরও বলেন, ‘আমি চেয়ারম্যান হিসেবে সবসময় সেখানে যাই না। মাঝেমধ্যে গিয়ে হিসাব দেখি। এক্ষেত্রে যদি ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন তাহলে ক্ষতিপূরণ দেওয়া হবে।’ কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহাবুবুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। তারপরও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী পরিবার যদি এ বিষয়ে একটি অভিযোগও করে সেক্ষেত্রে আরও কঠিনতম ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

সূত্র: জাগোনিউজ

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au