সারাদেশ

৯০ বছর বয়সে বিয়ে করলেন আইনজীবী ঈসমাইল

  • 3:14 pm - January 18, 2022

৯০ বছর বয়সে ৪০ বছরের নারীকে বিয়ে করলেন প্রবীণ আইনজীবী কুমিল্লা বার-এর পাঁচবারের সভাপতি অ্যাডভোকেট মো. ঈসমাইল। সোমবার বিকালে বিয়ে করে তিনি স্ত্রী নিয়ে নিজের বাসায় ওঠেন। বিয়েতে ওই আইনজীবীর পাঁচ ছেলে ও এক মেয়ে ও নাতি-নাতনিরা উপস্থিত ছিলেন। কুমিল্লা নগরীর উজীর দীঘির পাড় এলাকার বাসিন্দা অ্যাডভোকেট খালেদা আক্তার মিতু বিয়ের কাজ সম্পন্ন করেন।

তাঁর বাসায়ই বিয়ের কাজ সম্পন্ন হয়। কুমিল্লার এই প্রবীণ সুপরিচিত আইনজীবীর বিয়ের খবর ছড়িয়ে পড়লে নগরীজুড়ে আলোচনা সৃষ্টি হয়। বিয়ের পিঁড়িতে বসে অ্যাডভোকেট ঈসমাইল হোসেন বলেন, শেষ বয়সে নিজের সেবার জন্য আমি বিবাহ করেছি। কিন্তু এবার এ বিয়েতে বেশ আনন্দ পাচ্ছি। সহকর্মীদের পরামর্শ নিয়ে আমি মিনারাকে বিবাহ করি। আমার বংশধররাও যাতে আমরা মতো দীর্ঘজীবী হয় এ জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি।

সবাই আমাদের জন্য দোয়া করবেন। অ্যাডভোকেট খালেদা আক্তার মিতু বলেন, স্যার তাঁর নিজের প্রয়োজনেই বিয়ে করেছেন। বিয়েতে উনার পাঁচ ছেলে ও এক মেয়ে ও নাতি-নাতনিরা উপস্থিতছিলেন। জানা গেছে, নতুন মাকে তাঁরা পা ছুঁয়ে সালাম করে বরণ করে নেন। এসময় তারা একে অপরকে মিষ্টিমুখ করান। বিয়েতে ৫ লাখ টাকার কাবিন হয়। এর মধ্যে দুই লাখ ৫০ হাজার টাকা উসুল দেন। কন্যার গয়নাসহ আনুসাঙ্গিক সবকিছুই দেওয়া হয়। সোনালি পাঁড়ের মধ্যে সোনালি আঁচলের দামী শাড়িও দেওয়া হয়।

এ শাড়ি পরেই কনে স্বামীর বাড়ি নগরীর কাপ্তান বাজারে যান। কনের নাম মিনু আরা। তাঁর বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলায়। কুমিল্লা নগরীর দেশওয়ালীপট্টি এলাকায় ভাড়া থাকতেন। প্রবীন এই আইনজীবীর বিয়ের খবরে তাঁর সহকর্মী ও অনুজরা গতকাল সন্ধ্যা থেকেই মিষ্টি নিয়ে বাসায় ভিড় জমান। আইনজীবীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দও ফুল ও মিষ্টি নিয়ে অ্যাডভোকেট মো. ঈসমাইলের বাসায় যান নবদম্পতিকে অভিনন্দন জানাতে। সূত্র: মানব জমিন

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au