সারাদেশ

রাজশাহীতে করোনার বুস্টার ডোজ দেয়া শুরু

  • 2:32 pm - December 29, 2021

জিল্লুর রহমান জয় : রাজশাহীতে করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ দেয়া শুরু হয়েছে। আজ বুধবার (২৯ ডিসেম্বর) সকাল নয়টা থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও পুলিশ লাইন হাসপাতালে এই কর্মসূচি শুরু করা হয়েছে। যা চলে দুপুর ১ টা পর্যন্ত। এরই মধ্যে যারা এসএমএস পেয়েছেন তারাই প্রথম দিন পেয়েছেন করোনার এই বুস্টার ডোজ। প্রথম দিন রাজশাহীর দুইটি কেন্দ্রে মোট এক হাজার ২০০ জনকে বুস্টার ডোজ টিকা প্রদান করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৯০০ জনকে এবং বিভাগীয় পুলিশ হাসপাতালে ৩০০ জনকে এ টিকা প্রদান করা হয়।

ষাটোর্ধ্ব বয়সী লোকদের মধ্যে যাদের সেকেন্ড ডোজ টিকার মেয়াদ ছয় মাস অতিক্রম করেছে তাদেরকে বুস্টার ডোজ প্রদান করা হচ্ছে। বুস্টার ডোজের পাশাপাশি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ফাইজারের ১ম ও ২য় ডোজ, ভিরু সেলের ২য় ডোজ এবং অ্যাস্ট্রাজেনেকা ২য় ডোজ টিকা প্রদান চলমান রয়েছে। রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম জানান, বুস্টার ডোজ প্রয়োগের শুরুতেই বয়সটাকেই বিবেচনা করা হয়েছে। কারণ করোনায় মৃতের মধ্যে অধিকাংশেরই বয়স ষাটোর্ধ ছিল।

এরপর ফ্রন্টলাইনাররা বুস্টার ডোজ দেয়া হবে। রাজশাহীর সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার জানান, প্রথমদিন সিটি কর্পোরেশনের বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়েছে। শিগগিরই জেলার ৯ উপজেলায়ও বুস্টার ডোজ প্রয়োগ কার্যক্রম শুরু হবে। রাজশাহী জেলায় এ পর্যন্ত প্রথম ডোজ করোনা টিকা নিয়েছেন প্রায় ১২ লাখ সাড়ে ৬১ হাজার জন। আর দ্বিতীয় ডোজ করোনা টিকা নিয়েছেন প্রায় ৮ লাখ ৩৬ হাজার জন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au