আইন আদালত

নীলফামারী‌তে মুরা‌দের না‌মে মামলা

  • 8:01 am - December 22, 2021
নীলফামারী‌তে মুরা‌দের না‌মে মামলা

নিউজ ডেক্স: সা‌বেক প্রতিমন্ত্রি ডা. মুরাদ হাসান ও মুহাম্মদ ম‌হিউ‌দ্দিন হেলাল না‌হিদের নামে নীলফামারীর আদালতে মামলা হয়েছে।

দণ্ডবিধি আইনের ১৫৩-ক/৫০৫-ক/৫০৯ ধারায় দায়ের করা মামলায় ডা. মুরাদসহ তার বক্তব্য প্রচারকারীকেও আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) নীলফামারী আদালতে সংক্ষুব্ধ হয়ে আইনজীবী আসাদুজ্জামান খান রি‌নো এ মামলা দায়ের করেন।

মামলার বাদী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নীলফামারী জেলা ইউ‌নি‌টের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রি‌নো বলেন, প্রত্যেকের বাসায় মা-বোন রয়েছেন। যে ঘটনায় মামলার অবতারণা। দায়িত্বশীল একটা পদে থেকে যে বক্তব্য দিয়েছেন ডা. মুরাদ তা পুরো নারী জাতিকে অবমাননা করা হয়েছে। যে কারণে মামলাটি দায়ের করেন।

নীলফামারী‌তে মুরা‌দের না‌মে মামলা

তিনি বলেন, ইতোমধ্যে ডা. মুরাদ বিভিন্ন বিষয় নিয়ে ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাতনি জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। কিন্তু জাইমা রহমান ব্যারিস্টারি করছেন। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য থাকলেও জাইমা রহমান এখনো কোনো রাজনীতিতে সম্পৃক্ত নয়। অথচ তার সম্পর্কে খুবই খারাপ মন্তব্য করেছেন ডা. মুরাদ। তাই ডা. মুরাদ হাসানকে অনতিবিলম্বে গ্রেফতার করে যেনো বিচারের মুখোমুখি করা হয়।

এর আগে, রাজশাহীর আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে।

চলতি মাসের ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে ডা. মুরাদ হাসানের একটি সাক্ষাৎকার নেন সিবিএমের উপস্থাপক নাহিদ। ওই সাক্ষাৎকারে ডা. মুরাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ, অশ্লীল ভাষায় নারী বিদ্বেষী বক্তব্য দেন।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au