আইন আদালত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

  • 3:41 pm - December 19, 2021

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি : কন্ট্রিনার ভর্তি ও ৫৭ বোতল ফেনসিডিলসহ শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী রবিউল ইসলামকে আটক করা হয়েছে। রোববার সকাল ৮টায় সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসের সামনে রবিউল ইসলামের নিজ বাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তাকে আটক করে।

আটককৃত রবিউল ইসলাম দক্ষিণ কাটিয়া এলাকার মৃত রমজান আলীর ছেলে। স্থানীয়রা জানান, সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিস চত্বরে হাত বাড়ালেই মেলে মাদক। ফেন্সিডিল, ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদক ব্যবসায় জড়িতরা রয়েছে বহাল তবিয়তে। এরআগেও একাধিকবার ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়েছে। কিন্তু জামিন নিয়ে বেরিয়ে এসে বহাল তবিয়তে চালিয়ে যায় মাদক ব্যবসা।

এছাড়াও দলিল লেখক সাজেদুর রহমান সুমন ও আবু হাসান মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত রয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার জানান, সহকারী পরিচালক শেখ মো. হাশেম আলীর দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মো. রাসেল কবির সঙ্গীয় সদস্যদের সাথে নিয়ে মাদক ব্যবসায়ী রবিউল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করলে ৫ লিটার তরল ও ৫৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এসময় চিহ্নিত মাদক ব্যবসায়ী রবিউল ইসলামকে আটক করা হয়। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দিয়ে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au