সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ:সিপিসি-১ রাজশাহী, র্্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জের আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবনের অপরাধে ১২ মাদক সেবী এবং সাজাপ্রাপ্ত পলাতক ১ আসামিকে আটক করেছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, পর্নোগ্রাফি, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ মাদকসেবীর বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ১৮ ডিসেম্বর পৌনে ২ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার পৌরসভাধীন পিটিআই মাষ্টারপাড়ায় রানু মীরের আমবাগানে অভিযান পরিচালনা করেন।
এসময় মাদকসেবনরত অবস্থায় ১২ জনকে আটক করতে সক্ষম হয়। এসময় আসামী মোঃ তসলিম (১৮), পিতা-মৃত শফিকুল ইসলাম, আহাদ আলী (২৭), মোঃ তৌহিদুল ইসলাম (৪৮), মোঃ আসাদুল ইসলাম (৩৮), মোঃ সেলিম (৩৫), মোঃ আলম (২২), মোঃ জাহাঙ্গীর আলম (৪৮), মোঃ শাওন (২৮), পারভেজ (৬০), ঈমন আলী (২০),কাজল আলী (১৯), মোঃ হাসিব আলী (২৩) গণকে আটক করে।
অভিযানে মাদক সেবনরত অবস্থায় মাদকসেবীদের আটক করতঃ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসাপত্র অনুযায়ী আসামীগণ মাদকাসক্ত হিসাবে প্রাথমিকভাবে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক সেবীগণ বিভিন্ন এলাকা হতে এসে উল্লেখিত স্থানে একত্রিত হয়ে তারা মাদক সেবন করেছে এবং নেশাগ্রস্থ অবস্থায় এলাকায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও জনবিরক্তিকর আচরণ করে অপরাধ করেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করেছে ।
অপরদিকে র্যাব ক্যাম্পের অপারেশন দল ১৮ ডিসেম্বর বেলা ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন তরিকুল এর ইট ভাটা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার আসামি শাজাহানপুর ইউনিয়নের চরশেখালীপুর রাবনপাড়ার জান মোহাম্মদের ছেলে মোঃ জমির (৪৫)কে গ্রেফতার করা হয়। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার মামলা নং-০১/৫৩৬, তারিখ ০৪/১২/২০২১, জিআর নং-৫৩৬/২০২১, ধারা- ১১৪/১৪৩/২৪১/৩০২/৩০৭/৩২৩/৩২৫/৪৪৭/৫০৬/পেনাল কোড ১৮৬০ এর হত্যা মামলার আসামী পলাতক ছিল। আটকের পর তাদের আইনি প্রক্রিয়ায় আনা হয়েছে।