আইন আদালত

শালিখা উপজেলার হরিশপুরের আলামিনের লাশ মিলল বাঘারপাড়ায়!

  • 3:07 pm - December 11, 2021

বাঘারপাড়া প্রতিনিধিঃ শালিখা উপজেলার হরিশপুরের আলামিনের (২১) লাশ মিলল বাঘারপাড়ায়। শনিবার সকালে বাঘারপাড়ার বুধোপুর গ্রামে সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে বাঘারপাড়া পুলিশ। নিহত আলামিন শালিখার হরিশপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।

ঘটনাস্থল থেকে জানা যায়, শনিবার সকালে ওই গ্রামের নওশের আলীর স্ত্রী শাহিনা বেগম লাশটি দেখে চিৎকার দেন। এসময় স্থানীয়রা এসে থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।

শাহিনা বেগম বলেন, সকালে খড়ি কুড়াতে এসে দেখি সড়কের পাশে একটি লাশ পড়ে রয়েছে। এসময় চিৎকার করলে আশেপাশের লোকজন এসে থানায় সংবাদ দেয়।

নিহতের মামি ডলি খাতুন জানান, আলামিন পেশায় ইজিবাইক চালক। গত বৃহস্পতিবার (৯ডিসেম্বর) আলামিন শালিখা বাজার থেকে নারিকেলবাড়ীয়ার উদ্দেশ্যে ভাড়া নিয়ে যায়। কিন্তু ওই দিন রাতে আর বাড়িতে ফেরেনি। তাঁকে না পাওয়ায় শালিখা ও বাঘারপাড়া থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ করা হয়। তাছাড়া চারিদিকে নিখোঁজ সংবাদের প্রচার করা হয়।

নিহতের পিতা মোস্তাফিজুর রহমান জানান, আলামিনই তাঁর পরিবারের একমাত্র উপার্জনের ভরসা ছিলেন। তাঁর আর কোনো ছেলে সন্তান নেই, দুটি মেয়ে রয়েছে। তিনি আরো বলেন, ইজিবাইক নিবে নিক, আমার ছেলেরে মারলো কেন।

ঘটনাস্থল থেকে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন জানান, নিখোঁজের বিষয়ে নিহতের পরিবার গতকাল শুক্রবার রাতে বাঘারপাড়া থানায় অভিযোগ করেন। সকালে লাশ পাওয়ার পর তাঁর পরিবারের উপস্থিতিতে লাশটি শনাক্ত করা হয়েছে। নিহতের মাথায় জখমের চিহ্ন ও গলায় গামছা পেছানো রয়েছে। লাশের সুরতহাল চলছে। সুরতহাল শেষে সঠিক তথ্য দেয়া সম্ভব।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au