কবিতা

সৈয়দা বদরুন নেসার নতুন কবিতা সুখ

  • 6:28 pm - December 09, 2021

সুখ

সৈয়দা বদরুন নেসা

কোথায় সুখ
কোথায় দুখ
সত্যিটা নেই কারো জানা
কারো যদি থেকে থাকে সত্যি সুখের নিবাস
তবে সেই সুখকে পায়ে ঠেলে খুঁজে
নতুন কোন সুখের আবাস
হায়রে মানব!!!
সুখটা হাতের কাছে থেকেও
উপভোগ না করে
শুধু দুখকে খুঁজে ফিরে
অথচ সে জানেনা সহজে প্রাপ্য সুখ
সবার ভাগ্যে জোটেনা।
কেউ সুখের মাঝে জোর করে খোঁজে
কোন দুখের আলামত
খোঁজে নতুন সুখের ঠিকানা।
কেউ অল্প আলো আঁধারী সুখেই তুষ্ট
আবার কেউ সকল সুখের মাঝেও খুঁজে দুঃখ।
শুকরিয়া নেই আমাদের কারো গভীরে
আছে শুধু সুখ পাবার লাগি হাহাকার।
সবাই যার যার জায়গায় হায় হায় করে
আর ভাবে, তাহার নাহি কোন সুখ
অন্যের আছে না জানি কত সুখ!!!
অথচ অন্যের সুখেও নাহি কোন সুখ
সুখ সুখ না করে
সুখ দুঃখকে সাথী করে নিলেই
পাবে সত্যিকারের সুখ!!!
অথবা অল্প হলেও কিছুটা সুখ!!!
নচেৎ পুরো সুখটাই যাবে গোল্লায়।
দুঃখ ব্যাটা জয় জয় করে
বাঁধবে মোদের শিকলে।
দুখের অতল সাগরে
শুধু পরিতাপ করে খুঁজবে
কোথায় গেল সেই হারানো সুখ!!!
কাজেই সময় থাকিতে
সুখ সুখ না করে
যাহার যাহা আছে, চলো
তাই নিয়ে থাকি মহা সুখে।।

তারিখ ৭/১২/২০২১
নিউ ইস্কাটন
ঢাকা

এই শাখার আরও খবর

সৈয়দা বদরুন নেসার নির্জনে কবিতা

নির্জনে চলে গেলাম বহু দূরে… একা নির্জন পথে।। দুঃখ কষ্টগুলো ভাগাভাগি করবো ঐ বিশাল আকাশের সাথে। তুমি থাকবে কোলাহলে সুখ আনন্দে মনে পড়বেনা কো মোরে।…

নতুন আঙ্গিকে কবি মৌসুমীর নতুন কবিতা

বিরাগী মন মৌসুমী খাতুন আমার সৌন্দর্য্যের মায়ায় পরোনা আমি বিষাক্ত হেমলক( ধুতুরা), যার প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে বিষ সঞ্চালিত হয় তাই আমার থেকে দূরে থাকাই শ্রেয়।…

নারী দিবসে সৈয়দা বদরুন নেসার কবিতা

আমরা নারী আমরা সেই নারী.. বৃষ্টিতে যেমন ভিজতে পারি গ্রীষ্মের প্রচন্ড তাপদাহও তেমনি সইতে পারি। আমরা সেই নারী… যাদের ছাড়া উনুনে খাবার হয়না তৈরি। আমরা…

ফেরদৌসী বেগমের ফাগুন নিয়ে লিখা কবিতা

🌺🌼🌹🏵️” গুঞ্জনে ফাগুনে “🏵️🌹🌼🌺 🍁ফুলে ফুলে সেজেছে ফাগুন মন যে আজ বড়ই উতলা, হালকা হিমেল বাতাস গায়ে 🍁কিসের পরশ ছুঁয়ে যায়! অনুভবে মাতামাতি দৃষ্টি তাই-…

কবি নওরীনের কবিতা মা মানেই ভালোবাসা

*মা মানেই ভালোবাসা* ইহতিরাম তাবাসসুম (নওরীন) সারাদিন ব্যস্ত, তবে দিন শেষে তুমি ভালোবাসার পরশ পাথর দাঁড়ি, কমা, সেমিকোলনসহ কীভাবে তুমি আমায় পড়াতে পারো মা? তুমি…

সৈয়দা বদরুন নেসার কবিতা আমার তিন রাজকন্যা

আমার তিন রাজকন্যা সৈয়দা বদরুন নেসা ওদের দেখলেই পৃথিবীর সকল স্বর্গসুখ যেন আমার হাতের মুঠোয় ওরা হাসলেই যেন আমার হৃদয়ে শত শত মুক্ত ঝরে ওরা…

খান কেএম শরাফত উদ্দীন এর কবিতা কেন

কেন খান কেএম শরাফত উদ্দীন আম গাছে তাল ধরে না বেল গাছে পেপে, উচিৎ কথা বল্লে কেন যায় গো মানুষ খেপে। কাঠাল গাছে রশ হয়না…

সৈয়দা বদরুন নেসার বাবাকে নিয়ে লিখা কবিতা প্রকাশিত হলো

বাবা সৈয়দা বদরুন নেসা বাবা এমন এক অনুভূতি… যতই দূরে যাইনা কেন সবসময়ই যেন থাকেন কাছে। বাবার অসুস্থতায় যেন নিজের শরীরে সেই যন্ত্রণা অনুভুত হয়।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au