সারাদেশ

চলমান উন্নয়ন কাজ দ্রুত সময়ে শেষ করার নির্দেশ রাসিক মেয়র লিটনের

  • 3:06 pm - November 13, 2021

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে প্রকৌশল বিভাগের প্রকৌশলীবৃন্দ ও ঠিকাদারদের সাথে উন্নয়ন অগ্রগতি পর্যালোচনা সভা করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগর ভবনের সিটি হল সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে চলমান উন্নয়ন কাজগুলো দ্রুত শেষ করার নির্দেশ প্রদান করেন রাসিক মেয়র।

সভায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, মহানগরীর উন্নয়নে প্রায় ৩ হাজার কোটি টাকার রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রকল্পটির আওতায় ইতোমধ্যে ৯০১ কোটি টাকার দরপত্র আহবান করা হয়েছে। যার অনেকগুলি কাজ চলমান রয়েছে। অনেকগুলি কাজ অতি দ্রুততম সময়ে শেষ হবে। ওয়ার্ড পর্যায়ে অলি-গলির রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ চলছে। মহামারি করোনা ও বর্ষার কারণে উন্নয়ন কাজে ব্যাঘাত ঘটেছে। আগামী কয়েক মাস নগরজুড়ে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে হবে। সভা থেকে দ্রুত সময়ের মধ্যে চলমান এসব উন্নয়ন কাজ শেষ করতে প্রকৌশলী ও ঠিকাদারদের নির্দেশনা প্রদান করেন সিটি মেয়র।

সভায় রাজশাহী কল্পনা সিনেমা হল থেকে তালাইমারী পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন, বুধপাড়ায় আরেকটি ফ্লাইওভার নির্মাণ, সিন্ডবি মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল, ছোটবনগ্রামে শেখ রাসেল শিশুপার্ক, বিসসিমলা থেকে সিটি হাট, ভদ্রা রেল ক্রসিং হতে নওদাপাড়া বাস টার্মিনাল, তালাইমারি থেকে কাটাখালি সড়ক প্রশস্তকরণ কাজসহ মহানগরীর ৩০টি ওয়ার্ডে সড়ক ও নর্দমা নির্মাণসহ নগরীর সকল উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভামঞ্চে উপবিষ্ট ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার। সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিররবৃন্দ, প্রকৌশলীবৃন্দ, বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রোপ্রাইটার ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au