সারাদেশ

রাজশাহীতে দেখা মিলছে শীতের

  • 2:59 pm - November 13, 2021

জিল্লুর রহমান জয় : শীত মওসুমের চলে গেছে দুই মাস। আশ্বিন মাস থেকে শীত পড়ার কথা থাকলেও এবার আশ্বিনে শীতের দেখা মেলেনি। এমনকি কার্তিক মাস পড়ার পরও রাজশাহীতে ছিল না শীতের আমেজ। এই দুই মাস শীতের শুরুর মাস হলেও কাঙ্খিত শীত ছিল না। কিন্তু কার্তিক মাস শেষের পথে এসে রাজশাহীতে শীতে পড়তে শুরু করেছে।

বলাই যায়, কার্তিক মাসের একেবারে শেষে এসে শনিবার থেকে মিলেছে শীতের দেখা। শুধু তাই নয়, গত এক সপ্তাহ থেকে রাজশাহীতে হালকা শীতের আমেজ বিরাজ করে। গতকাল শনিবার ছিল এ মাসের সর্বোচ্চ শীত অনুভুত হয়েছে। শীত পড়ার সাথে সাথে এদিন দিনভর সুর্যের মুখ দেখা যায়নি। পরিপ্রেক্ষিতে সকাল থেকে হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি।

রাজশাহীতে এবার বৃষ্টিপাতের পরিমাণ ছিল অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি। বর্ষা মওসুমে রেকর্ড পরিমান বৃষ্টি হয়েছে রাজশাহীতে। যার প্রেক্ষিতে এবার শীতও অনেক আগেই আসবে এমনটাই ধারণা ছিল আবহওয়া অফিসের। কিন্তু শীতের মাস পড়ার পর ধারণা পাল্টে যায়। এবার আশ্বিন ও কার্তিক মাসের প্রথমার্ধ পর্যন্ত প্রচণ্ড ভ্যাপসা গরম ছিল।

এতে রাজশাহীর মানুষ প্রায় ভুলতেই বসেছিল শীতের অনুভুতি। হঠাৎ করে কার্তিক মাসের প্রথমার্ধ শেষ হওয়ার পর রাজশাহীর তাপমাত্রায় আসে আমুল পরিবর্তন। এই পরিবর্তন জানান দেয় শীতের আগমতি বার্তা। কার্তিক মাসে শীতের দাপট থাকার কথা থাকলেও সেই দাপট ছিল না।

কিন্তু কার্তিক মাসের একেবারে শেষে এসে রাজশাহীতে জেঁকে বসতে শুরু করেছে শীত। শীতের প্রথম দিন অর্থৎ শনিবার দিনভর শীত অনুভুত হয়েছে। সাথে ছিল থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি। বিশেষ করে সুর্য চোখ বন্ধ করায় শীতের তীব্রতা একটু বেশি অনুভুত হয়। আর গুড়ি গুড়ি বৃষ্টি বাড়িয়ে দেয় শীতের তীব্রতা। সব মিলিয়ে রাজশাহীতে এ মাস থেকেই শীত তার দাপট দেখাবে এমনটাই মনে করছে আবহাওয়া অফিস।

ঢাকা আহাওয়া অফিস বলছে, দেশের আকাশে পূবালি ও পশ্চিমা বায়ুর সংমিশ্রণ ঘটেছে। এর প্রভাবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। আগামী আরও দুইদিন এই আবহাওয়া থাকতে পারে। দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। পূবালি ও পশ্চিমা বায়ুর সংমিশ্রণের প্রভাবে রাতে কমবে তাপমাত্রা। মধ্যরাতের পর দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি বিরাজ করবে।

আগামী ১৫ নভেম্বর পর্যন্ত এই অবস্থা থাকবে বলেও আবহাওয়া অফিসের পূর্ভাবাসে বলা হয়েছে। এতে আবহওয়া অফিস ধারণা করছে চলতি মওসুমের শীত শুরু হয়ে গেছে। এখন আর দিনের তাপমাত্রা বাড়ার কোনো সম্ভবনা নেই। এখন প্রতিদিন দিনের তাপমাত্রা কমবে।

এতে বৃদ্ধি পাবে শীতের তীব্রতা। এমনকি আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সুর্যের মুখ নাও দেখা যেতে পারে। কারণ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে লঘুচাপ হিসেবে উদ্ভন্ন তামিলনাড়ু ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে।

এটি গুরুত্বহীন হয়ে যেতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তং এলাকায় অবস্থান করছে। স্বাভাবিক মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এদিকে এবার অন্য বছরগুলো চেয়ে শীতের তীব্রতা বেশি হবে বলে ধারণা করছে আবহাওয়া অফিস। এবার শীতের সাথে শৈত্যপ্রবাহের দাপট থাকবে দীর্ঘ সময়। শৈত্যপ্রবাহের সাথে ভারি কুয়াশার সম্ভবনা রয়েছে। কারণ এবার শীত আসতে অনেকটা দেরি করেছে। যে সময়জুড়ে শীত থাকবে সেই পুরো সময় শীতের তীব্রতা অন্য বছরগুলোর তুলনায় বেশি হবে।

এবার ডিসেম্বরের শুরুতেই এবার প্রথম দফায় শৈত্যপ্রবাহের সম্ভবনা রয়েছে। পুরো ডিসেম্বর মাস ব্যাপী এবার শৈত্যপ্রবাহ বয়ে যাবে রাজশাহীর উপর দিয়ে। জানুয়ারী মাসের প্রথম দিকে রাজশাহীর তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে আসবে বলেও ধারণা করছে আবহাওয়া অফিস।

একই সাথে এবার শীতে বৃষ্টিও বেশি বেশি। যদিও বলা হয় ‘ঊনো বর্ষায় দুনো শীত ’ এ খনার বচনটি এবার খুব বেশি প্রজয্য হবে না বলেও মনে করছে আবহাওয়া অফিস। কারণ যে বছর বৃষ্টিপাতের পরিমান বেশি সেই বছর শীত কম হয়। আর যে বছর বৃষ্টিপাতের পরিমান কম থাকে সেবছর শীতের দাপট বেশি হয়।

এবার তার উল্টোটা ঘটতে পারে এমনটাই ধারণা করছেন আবহওয়াবিদরা। কারণ হিসাবে বলা হচ্ছে ‘আশ্বিনে গা করে শীন শীন’ এই খনার বচনটি আর সত্য হয় না। আশ্বিন মাসে আগে শীতের দেখা মিলতো। এখন আর আশ্বিন মাসে শীতের দেখা মেলে না। এবার পুরো আশ্বিন মাসজুড়েই ছিল তীব্র রোদ ও তীব্র গরম। যা হওয়ার কথা ছিল না।

এদিকে শীত বাড়ায় রাজশাহীর গরম কাপড়ের দোকানে বেড়েছে ভীড়। চলতি মাসের প্রথম থেকে বস্ত্রবিতানিগুলোতে ভীড় লক্ষ্য করা গেলেও গত দুদিন থেকে এ ভীড় আরো বেশি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ শনিবার দিনভর লোকজনদের শীতের পোষাক কেনাকাটা করতে দেখা গেছে।

ফুটপাত কিম্বা মার্কেট সবখানেই লোকজনের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। ক্রেতারা যে যার সাধ্যমত কেনাকাটা করছেন। তবে ক্রেতারা বলছেন, বাজারে এখানো নতুন শীতের পোষাক উঠেনি।

যা পাওয়া যাচ্ছে তা গত বছরের। বিক্রেতারাও একই কথা বলছে। বিক্রেতারা বলছেন এবার শীত না পড়ায় এখনো নতুন পোষাক আমদানি করা হয়নি। এখন শীত বাড়ায় ঢাকায় নতুন পোষাকের জন্য অর্ডার দেয়া হয়েছে। এ সপ্তাহেই চলে আসবে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au