সারাদেশ

রাজশাহীতে জাতীয় সমবায় দিবস পালন

  • 6:32 pm - November 06, 2021

জিল্লুর রহমান জয় : ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যেকে সামনে রেখে রাজশাহীতে ৫০তম জাতীয় সময় দিসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২ টার দিকে শহীদ কামারুজ্জামান মিলানয়তনে এই আলোচনার সভার আয়োজন করা হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, মানুষের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে সমবায়ের ভুমিকা অপরিসীম।

সমবায় সমিতি শেয়ার ও সঞ্চয়ের মাধ্যমে পুঁজিগঠন, বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন, বিপণন প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়নসহ সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।আমারা বিশ্বাস করি সমবায়ের মাধ্যমে দেশের প্রতিটি মানুষ আত্মনির্ভরশীল হয়ে উঠবে। এসময় আলোচনা সভায় সরকারি দপ্তর ও প্রসাশনের উদ্ধর্তন কর্মকর্তরা উপসস্থিত ছিলেন।

সমবায় সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনয়নের জন্য প্রতিবছর নবেম্বর মাসের ১ম শনিবার দিবসটি দেশব্যাপী উদযাপন করা হয়।

বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবর:

দুর্গাপুর : দুর্গাপুরে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি,সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের দিবসটির প্রতিপাদ্য ছিলো “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” গতকাল শনিবার বেলা ১১টায় র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানার সভাপতিত্বে ও প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আজগর আলী।

এসময়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব মোল্লা, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, দারিদ্র বিমোচন কর্মকর্তা রবিউল ইসলাম, পল্লি উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা. অশোক কুমার,

দুর্গাপুর থানার কর্মকর্তা (ওসি) হাসমত আলী, জয়নগর ইউপি চেয়ারম্যান সমসের আলী, দেলুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুর ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল হক টুলু প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন। সবশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।

বাগমারা: “বঙ্গবন্ধু দর্শন, সমবায়ের উন্নয়ন” প্রতিপাদ্যতে সামনে রেখে রাজশাহীর বাগমারায় পালিত হল ৫০ তম জাতীয় সমবায় দিবস। দিসবটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের আয়োজনে পরিষদ চত্বরে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার ফারুক সুফিয়ানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।

এ সময় উপস্থিত ছিলেন, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা সমবায় কর্মকর্তা আলাউদ্দীন প্রামানিক, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,

মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল প্রমুখ। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বাঘা: রাজশাহীর বাঘায় জাতীয় সমবায় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহি অফিসার পাপিয়া সুলতানা। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ ৫০ তম জাতীয় সমবায় দিবসের আয়োজন করে।

পরিসংখ্যান সহকারি (অবঃ) রহমত উল্লাহ্র সঞ্চলনায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, বাঘা থানা গ্রাম্য চিকিৎসক ম,কায় সমিতির সাধারন সম্পাদক ও বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা,

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান,আশার আলো সমবায় সমিকির সভানেত্রী ফংাতেমা মাসুদ লতা, মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি লিটন ভ’ঁইয়া, ভারটেক্স সমবায় সমতির সভাপতি রেজাউল হক।

ভোলাহাট: ভোলাহাট উপজেলা সমবায় ও সমবায়ীদের উদ্যোগে শনিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন। স্বাগতম বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল হালিম। অন্যান্যোর মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রেজওয়ান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহসহ অন্যরা।

পত্নীতলা: ৫০তম জাতীয় সমবায় দিবস-২০২১ উদযাপন উপলক্ষে পত্নীতলায় উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীবৃন্দের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত। শনিবার বেলা ১২টায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ৫০তম জাতীয় সমবায় দিবস-২০২১ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলামের সভাপতিত্বে ও বিআরডিবি কর্মকর্তা প্রল্লাদ কুমার কুন্ড এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার তসলিম উদ্দীন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ।

চারঘাট: উপজেলা নিবাহী কমকতার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, সমবায় কর্মকর্তা সুভাষ চন্দ্র দাশ।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপ্লব, উপজেলা নারী ভাইসচেয়ারম্যান তাজমিরা খাতুন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রায়হানুল হক রানা, নন্দনগাছি বাজার কমিটির সভাপতি রেজাউল করিমসহ সরকারী কর্মকর্তা ও সমবায় সমিতির সভাপতি সম্পাদকবৃন্দ।

মান্দা: ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নওগাঁর মান্দায় ৫০ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত আলোচনা সভায় টেলিকনফারেন্সে বক্তব্য দেন সাংসদ মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক।

উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ,

উপজেলা সমবায় কর্মকর্তা আখতার হোসেন, উপজেলা বণিক সমবায় সমিতির সভাপতি আকতারুজ্জামান আল মনসুর, জোতবাজার বণিক সমবায় সমিতির সভাপতি ফজলুল বারী সাফি, তারা সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটির পরিচালক উৎপল চন্দ্র মন্ডল, শ্রেষ্ট সমবায়ী আজিজার রহমান প্রমুখ।

শিবগঞ্জ : শিবগঞ্জে পতাকা উত্তোলন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুব আরিফ। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রণজিৎ চন্দ্র সিংহ ও সমবায়ীবৃন্দ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার সমবায়ীরা উপস্থিত ছিলেন।

মোহনপুর: মোহনপুর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে আজ শনিবার বেলা ১১ টার সময় উপজেলা হল রুমে ৫০ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা,বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ের উন্নয়ন এই প্রতিপাদ্য কে সামনে রেখে আলোচনা সভায় সভাপত্ত্বি করেন উপজেলা সমবায় অফিসার মোছা: আনিছা দেলোয়ারা আনঞ্জু, প্রভাষক দেলোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী বেলাল হোসেন,

সাবেক মুক্তিযোদ্ধার কমান্ডার সিদ্দিকুর রহমান,সাবেক ডিপুটি কমান্ডার আব্দুল মজিদ,মোহনপুর কেন্দ্রী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুত্তাকিন আলম সোহেলসহ সমবায়ীরা উপস্থিত ছিলেন।

মহাদেবপুর: এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল হাকিম, সমবায় কর্মকর্তা আরিফা বানু, বীর মুক্তিযোদ্ধা মহসীন আলী প্রমুখ। সভা শেষে ২০২০-২০২১ অডিট বর্ষে সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী তিনটি সমবায় সমিতির মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন প্রধান অতিথি।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au