সোশ্যাল মিডিয়া

চাষী নজরুল ইসলাম: বাংলা চলচ্চিত্রের কালজয়ী নির্মাতা

  • 9:11 pm - October 23, 2021
চাষী নজরুল ইসলাম: বাংলা চলচ্চিত্রের কালজয়ী নির্মাতা

বিনোদন: ঢাকাই সিনেমায় যে’কজন নির্মাতা গুণী এবং সফল হিসেবে বিবেচিত, তাদের মধ্যে অন্যতম চাষী নজরুল ইসলাম। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি এমন কিছু সিনেমা নির্মাণ করেছেন, যেগুলো তাকে দিয়েছে কালোত্তীর্ণের সুযোগ। তাই ঢালিউডের ইতিহাস লিখতে চাইলে একটা অনিন্দ্য অংশজুড়ে থাকবেন চাষী নজরুল ইসলাম।

আজ ২৩ অক্টোবর, চাষী নজরুল ইসলামের জন্মদিন। শুভ জন্মদিন গুণী নির্মাতা। ১৯৪১ সালের এই দিনে তিনি বিক্রমপুরের শ্রীনগরে জন্মগ্রহণ করেন। তার নামের রয়েছে বিশেষ ইতিহাস। নামটি রেখেছিলেন বাংলাদেশের ইতিহাসে অন্যতম নেতা শেরেবাংলা এ. কে. ফজলুল হক। চাষী নজরুল ইসলামের মামা চাষী ইমাম উদ্দিন রাজনীতি করতেন শেরেবাংলার সঙ্গে। সেই সুবাদে তিনি চাষীর নাম রাখেন। কবি কাজী নজরুল ইসলাম ও মামা চাষী ইমাম উদ্দিনের নামের সংযোজনে চাষী নজরুল ইসলাম নামটি রাখেন বাংলার বাঘ।

চলচ্চিত্র দুনিয়ায় চাষী নজরুল ইসলামের যাত্রা শুরু হয়েছিল ১৯৬১ সালে। নির্মাতা ফতেহ লোহানীর সহকারী হিসেবে ‘আছিয়া’ সিনেমায় কাজ করেন চাষী। বছর দশেক সহকারী পরিচালক হিসেবে কাজ করার পর পূর্ণাঙ্গ পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।

চাষীর নির্মিত প্রথম সিনেমা ‘ওরা ১১ জন’। ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অন্যতম সেরা সিনেমা হিসেবে বিবেচিত হয় এটি। এরপর একে একে নির্মাণ করেন ‘সংগ্রাম’, ‘ভালো মানুষ’, ‘বাজিমাত’, ‘দেবদাস’, ‘শুভদা’, ‘মিয়া ভাই’, ‘বেহুলা লক্ষ্মীন্দর’, ‘পদ্মা মেঘনা যমুনা’, ‘হাঙর নদী গ্রেনেড’, ‘হাছন রাজা’, ‘মেঘের পরে মেঘ’, ‘সুভা’-এর মতো দর্শকনন্দিত ও প্রশংসিত সিনেমাগুলো।

নির্মাতা হিসেবে চাষী নজরুল ইসলাম দুইবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ১৯৮৬ সালে ‘শুভদা’ ও ১৯৯৭ সালে ‘হাঙর নদী গ্রেনেড’ সিনেমা দুটি তাকে এই সম্মাননা এনে দেয়। এছাড়া তিনি ২০০৪ সালে ভুষিত হন রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা একুশে পদকে।

২০১৫ সালের ১১ জানুয়ারি ঢালিউডে একটা অপূরণীয় অভাব তৈরি করে চাষী নজরুল ইসলাম চলে যান ওপারে। চলে গিয়েও সিনে জগতে সবসময় তিনি স্মরণীয়।

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী

ঢাকা: শিক্ষমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যারিশম্যাটিক নেতৃত্বে বর্তমান সরকার দেশের শিক্ষার মান উন্নয়নে কাজ করছে। আজ উত্তরা ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন উপলক্ষে…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au